News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিদ্যাজ্যোতি বিদ্যালয়গুলির খারাপ ফলাফলের প্রতিবাদে বিক্ষোভে শামিল বাম ছাত্র যুব সংগঠনগুলি
Image

বিদ্যাজ্যোতি বিদ্যালয়গুলির খারাপ ফলাফলের প্রতিবাদে বিক্ষোভে শামিল বাম ছাত্র যুব সংগঠনগুলি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ মে: বিদ্যাজ্যোতি প্রকল্পে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ফলাফল একেবারেই হতাশাজনক। এরই প্রতিবাদে এসএফ আই এবং টি এস ইউ ছাত্র যুব সংগঠনের পক্ষ থেকে আগরতলা রাজপথে বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয় রবিবার। এদিনের এই যৌথ মিছিলটি ছাত্র যুব ভবন থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে।

এদিন ছাত্র-ছাত্রীরা বিদ্যার চটি স্কুলের চরম  অব্যবস্থার বিরুদ্ধে অভিযোগ তুলে গর্জে ওঠার আহ্বান জানান জনগণকে। বিক্ষোভ মিছিলে উপস্থিত এসএফআই রাজ্য সম্পাদক সন্দীপন দেব বলেন রাজ্যের ১২৫ টি বৃদ্ধি স্কুলের ফলাফলে অভিভাবক মহল থেকে শুরু করে শুভবুদ্ধি জনগণ প্রত্যেকেই চিন্তিত। এর জন্য সরাসরি বিজেপি সরকারকেই দায়ী করেন তিনি। বিদ্যাজ্যোতি বিদ্যালয়গুলিতে অতিরিক্ত ফি আদায় করছে শিক্ষাদপ্তর। তবুও পড়াশোনার নামে ছাত্র-ছাত্রীদের জীবন অন্ধকারের দিকে ঠেলে দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

ছাত্রনেতা আরো অভিযোগ করে ইতিমধ্যেই রাজ্য শিক্ষা দপ্তরের অধিকর্তার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন বাম ছাত্র যুব সংগঠনের নেতৃত্বরা। কিন্তু তাদের দপ্তরের অধিকর্তা দেখা করেননি। অবিলম্বে রাজ্য সরকারকে এ বিষয়ে হস্তক্ষেপ করে পরিস্থিতি সামাল দাবি জানিয়েছেন ছাত্র যুব নেতৃত্বরা। না হলে আরও বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দিয়েছেন এদিন তারা।

Releated Posts

কলেজছাত্রীকে কুপ্রস্তাব ও উত্যক্তের অভিযোগে যুবক আটক, খোয়াই মহিলা থানায় মামলা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জুলাই: এক কলেজপড়ুয়া ছাত্রীকে কুপ্রস্তাব দেওয়া এবং দীর্ঘদিন ধরে উত্যক্ত করার অভিযোগে এক যুবককে…

ByByReshmi Debnath Jul 27, 2026

তেলিয়ামুড়া বিদ্যুৎ নিগমে রিচার্জ পরিষেবা নিয়ে গ্রাহকদেরক্ষোভ, সাংবাদিকের প্রশ্নে উত্তপ্ত পরিস্থিতি

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ২৭  জুলাই: তেলিয়ামুড়া বিদ্যুৎ নিগমের রিচার্জ পরিষেবা নিয়ে সোমবার চরম ভোগান্তির মুখে পড়েন বহু গ্রাহক।…

ByByReshmi Debnath Jul 27, 2026

প্রশ্নপত্র ফাঁস, শিক্ষা ক্ষেত্রে দুর্নীতি ও ছাত্র আন্দোলন নিয়ে কেন্দ্রকে তোপ প্রদেশ কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জুলাই: উচ্চশিক্ষা ও চাকরির বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় ধারাবাহিক প্রশ্নপত্র ফাঁস, দুর্নীতি এবং শিক্ষা ব্যবস্থার…

ByByReshmi Debnath Jul 27, 2026

দলবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে দুই নেতার বিরুদ্ধে কড়া সাংগঠনিক ব্যবস্থা বিজেপির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জুলাই: দলীয় শৃঙ্খলাভঙ্গ ও ধারাবাহিক দলবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দুই নেতার বিরুদ্ধে কড়া…

ByByReshmi Debnath Jul 27, 2026
Scroll to Top