News Flash

Image

অপরিচিত মহিলার পচা গলা মৃতদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ মে: অপরিচিত এক মহিলার পচাগলা মৃতদেহ উদ্ধার হয় রবিবার সকালে। সেকেরকোট পাণ্ডবপুর এলাকায় একটি পরিত্যক্ত বাড়ির পেছনে ওই মহিলার মৃতদেহ  দেখতে পান এলাকাবাসীরা। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় পুলিশে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। যদিও মৃতদেহ শনাক্ত করতে পারেনি কেউই। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে।

প্রাথমিকভাবে পুলিশ জানিয়েছে মৃতদেহের পাশে থেকে মহিলার কাপড় উদ্ধার হয়েছে। মৃতদেহটা অনেকদিন পুরনো। তাই সঠিকভাবে সনাক্ত করা যাচ্ছে না। মৃত মহিলার বয়স আনুমানিক ৪৫ বছর হতে পারে বলে ধারণা পুলিশের। ময়নাতদন্তের পরে ঘটনা সম্পর্কে বিস্তারিত জানা যাবে বলে অভিমত পুলিশের। এদিকে স্থানীয়দের দাবি, এলাকায় এক মহিলা বেশ কিছুদিন ধরে নিখোঁজ রয়েছেন। হতে পারে ওই মৃতদেহো ওই মহিলারই। এদিন সকালে পচা গন্ধ পেয়ে এলাকাবাসীরা ওই বাড়ির পেছনে আসতেই মৃতদেহটি পরিলক্ষিত করেছে।

Releated Posts

বর্তমানে রাজ্যে রক্তদান কর্মসূচি আমাদের সংস্কৃতিতে পরিণত হয়েছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ সেপ্টেম্বর:স্বেচ্ছা রক্তদান হল মানবিকতার অন্যতম নিদর্শন। রাজ্যে স্বেচ্ছা রক্তদান আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে তরুণ…

ByByReshmi Debnath Sep 11, 2026

শিক্ষক নিয়োগে ত্রিপুরা হাইকোর্টের কড়া নির্দেশ, দ্রুত পূরণ করতে হবে ১,১১৬ পিজি ও ২,১৯৩ গ্র্যাজুয়েট টিচার পদ

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজ্যের সরকারি স্কুলগুলিতে দীর্ঘদিনের শিক্ষক সংকট নিয়ে কড়া অবস্থান নিল ত্রিপুরা হাইকোর্ট। স্বতঃপ্রণোদিত জনস্বার্থ মামলার শুনানিতে…

ByByReshmi Debnath Sep 11, 2026

ইউরোপের বাজারে পাড়ি দিল ত্রিপুরার চা, দুর্গাবাড়ি কারখানা থেকে ২৩.৩১ মেট্রিক টনের রফতানি চালান

আগরতলা, ১১ সেপ্টেম্বর: আন্তর্জাতিক বাজারে ত্রিপুরার চায়ের পরিচিতি বাড়ানোর পথে বড়সড় পদক্ষেপ। শুক্রবার আগরতলার দুর্গাবাড়ি কেন্দ্রীয় চা প্রক্রিয়াকরণ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা মেটাতে আধিকারিক পর্যায়ে আলোচনা : মুখ্যমন্ত্রী

আগরতলা, ১১ সেপ্টেম্বর: দীর্ঘদিনের ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা সমাধানের লক্ষ্যে দুই রাজ্যের মধ্যে প্রাথমিক পর্যায়ে আধিকারিকদের আলোচনা হয়েছে বলে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top