News Flash

  • Home
  • মুখ্য খবর
  • পেট্রোল সংকট নিয়ে শহরে উত্তেজনা, পুলিশের লাঠিচার্জ, আটক একজন
Image

পেট্রোল সংকট নিয়ে শহরে উত্তেজনা, পুলিশের লাঠিচার্জ, আটক একজন

আগরতলা, ১০ মে: রাজ্যজুড়ে পেট্রোল সংকট চরম আকার ধারণ করেছে। গতকাল রাতে গণরাজ চৌমুহনীস্হিত জোসনা পেট্রোল পাম্পে তেল নিতে আসা যুবকরা তাণ্ডব চালিয়েছে। গোটা এালাকায় উত্তেজনা ছড়িয়েছিল। পরর্বতীতে বাধ্য হয়ে পুলিশের লাঠিচার্জ করে। ওই ঘটনায় এক যুবককে আটক করে নিয়ে থানায় নিয়ে যাওয়া হয়েছিল।

পূর্ব থানার ওসি সনজিৎ সেন বলেন, বৃহস্পতিবার রাতে আগরতলা গনরাজ চৌমুহনিস্থিত পেট্রোল পাম্পে পেট্রোল শেষ হয়ে যাওয়ায় বেশ কয়েকজন যুবক পেট্রোল পাম্পের ভেতরে গিয়ে উত্তেজনা তৈরি করছিলেন। দীর্ঘ সময় ধরে পুলিশের তরফ থেকে তাঁদের বোঝানো হয়েছিল। কিন্তু তাঁরা কোনো কথার কর্ণপাত করছেন না। পরিস্থিতি সমাল দিতে একসময় বাধ্য হয়ে তাদের ওপর লাঠিচার্জ করে পূর্ব আগরতলা থানার পুলিশ। ওই ঘটনায় একজনকে আটক করে নিয়ে যাওয়া হয়েছে।

প্রসঙ্গত, গত কয়েক দিন ধরে রাজ্যজুড়ে পেট্রোল সঙ্কট চরম আকার ধারন করেছে। সিংহভাগ পেট্রোল পাম্পে নেই পেট্রোল। আর যেসব পেট্রোল পাম্পের পেট্রোল আছে সেগুলির মধ্যে প্রায় কয়েক শতাধিক যানচালক দাঁড়িয়ে আছে পেট্রোল নেওয়ার জন্য। হাতে গোনা কয়েকটি পাম্পে পেট্রোল দেওয়া হলেও পাম্প গুলিতে যান চালক ও বাইক চালকদের দীর্ঘ লাইন। রাজধানীর পেট্রোল পাম্প গুলিতেও একই অবস্থা।

Releated Posts

স্বশাসিত জেলা পরিষদ বামফ্রন্টের ধারাবাহিক লড়াইয়ের ফল: মানিক সরকার

আগরতলা, ১০ সেপ্টেম্বর: ত্রিপুরার উপজাতি অধ্যুষিত এলাকার স্বশাসিত জেলা পরিষদ গড়ে ওঠার পেছনে বামফ্রন্ট সরকারের ধারাবাহিক আন্দোলন ও লড়াইয়ের…

ByByReshmi Debnath Sep 10, 2026

ব্রিকস শীর্ষ সম্মেলনের জন্য পুরোপুরি প্রস্তুত ভারত: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর(আইএএনএস) : আগামী সপ্তাহান্তে নয়াদিল্লিতে দু’দিনের ব্রিকস শীর্ষ সম্মেলন আয়োজনের প্রস্তুতি প্রায় শেষ। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByBySandeep Biswas Sep 10, 2026

বিজেপি- মথারঅতিরিক্ত আসনে দেওয়া মনোনয়ন প্রত্যাহার ও যৌথ প্রচারে জোর, শান্তিকেই সর্বোচ্চ অগ্রাধিকার: রতন লাল নাথ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ সেপ্টেম্বর: আসন্ন ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি)-এর ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

ভিলেজ কমিটি নির্বাচনে বড়সড় এগিয়ে মথা, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় ১১৪৮ আসনে

আগরতলা, ১০ সেপ্টেম্বর : আসন্ন ত্রিপুরা ভিলেজ কমিটি (ভিসি) নির্বাচন ২০২৬-কে ঘিরে বড়সড় সাফল্যের দাবি করল তিপ্রা মথা…

ByByTaniya Chakraborty Sep 10, 2026
Scroll to Top