News Flash

  • Home
  • Uncategorized
  • ফের সোনু সুদের বাড়িতে হানা আয়কর আধিকারিকদের
Image

ফের সোনু সুদের বাড়িতে হানা আয়কর আধিকারিকদের

মুম্বই, ১৬ সেপ্টেম্বর (হি. স.) : বুধবার দুপুরেই সোনু সুদের দফতরে হঠাৎই হানা দেন আয়কর দফতরের আধিকারিকরা। গভীর রাত পর্যন্ত এই বলিউড অভিনেতার অফিস, বাড়িসহ আরও ৬টি জায়গায় জিজ্ঞাসাবাদ এবং তল্লাশির পরে বৃহস্পতিবার সকালে ফের তাঁর বাড়িতে হানা দিয়েছেন আয়কর আধিকারিকরা।

সূত্রের খবর, আয়কর দফতর লখনউ-ভিত্তিক একটি রিয়েল এস্টেট কোম্পানির সঙ্গে সোনু সুদের সম্পত্তির চুক্তির তদন্ত করছেন। আর সেই তদন্তের স্বার্থেই তাঁরা বৃহস্পতিবার সোনু সুদের বাড়িতে গিয়েছেন বলে জানা গিয়েছে। ওই একই বিষয়ে তদন্ত করতেই বুধবার মুম্বইয়ে অবস্থিত সোনুর আরও ৬টি অফিসে তল্লাশি চালানো হয়েছে।

বিশেষ সূত্রে পাওয়া খবরে জানা যাচ্ছে, সোনু সুদের কোম্পানি এবং লখনউ-ভিত্তিক একটি রিয়েল কোম্পানির মধ্যে সম্প্রতি একটি চুক্তি হয়েছে। এই চুক্তিতে কর ফাঁকির অভিযোগ রয়েছে। আর সেই অভিযোগের ভিত্তিতেই তদন্ত চালাচ্ছে আয়কর দফতর। প্রসঙ্গত, গোটা করোনা অতিমারীর আবহে সোনু সুদ পরিযায়ী শ্রমিকদের কাছে একজন ‘মসিহা’ হিসেবে উঠে এসেছেন। সাধারণ মানুষের বিপদে তাঁকে বারবার এগিয়ে আসতে দেখা গেছে। করোনার দ্বিতীয় ঢেউয়ের সময় তাঁকে বিভিন্ন জায়গায় অক্সিজেন পৌঁছে দিতে দেখা গিয়েছে। তাঁরক এই প্রয়াসের জন্য ৪৮ বছর বয়সী সোনু সুদকে বাস্তব জীবনের নায়ক হিসাবে প্রশংসা করা হয় এবং করোনাভাইরাস অতিমারীর সময় মানুষকে সাহায্য করার জন্য ইউনাইটেড নেশন্স ডেভেলপমেন্ট প্রোগ্রামের বিশেষ পুরস্কার প্রদান করা হয়।

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top