News Flash

  • Home
  • বিদেশ
  • Joining continue at trinamool : তৃণমূল কংগ্রেসে যোগদান অব্যাহত রয়েছে
Image

Joining continue at trinamool : তৃণমূল কংগ্রেসে যোগদান অব্যাহত রয়েছে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ সেপ্টেম্বর।। তৃণমূল কংগ্রেসে যোগদান অব্যাহত রয়েছে। বুধবার লালবাহাদুর চৌমুহনীতে তৃণমূল কংগ্রেস নেতা সুবকল ভৌমিকের বাড়িতে এক যোগদান সভা অনুষ্ঠিত হয়। রাজ্য বিধানসভা নির্বাচন আরো প্রায় দেড় বছর বাকি। এখন থেকেই বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন রাজনৈতিক দল কোমর বেঁধে ময়দানে নামতে শুরু করেছে। রাজ্যের শাসক দল বিজেপিকে প্রতিহত করতে তৃণমূল কংগ্রেস ব্যাপক তৎপরতা শুরু করেছে। যেকোনো মূল্যে বিজিবিকে ক্ষমতাচ্যুত করে ত্রিপুরায় শাসন প্রতিষ্ঠা করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ সামনে দিয়েই তৃণমূল কংগ্রেসের শীর্ষস্থানীয় নেতারা প্রায় প্রতিদিন রাজ্য সফরে আসেন।

রাজ্যের বিভিন্ন স্থানে দলীয় কর্মসূচিতে অংশ নেন। সংগঠনকে শক্তিশালী করাই তাদের প্রধান লক্ষ্য। বুধবার লালবাহাদুর চৌমুহনীতে তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতা সুবল ভৌমিকের বাড়িতে এক যোগদান সভা অনুষ্ঠিত হয়। যোগদান সভায় ১০ পরিবারের ৪৬ জন সদস্য তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন।সিপিআইএমের একটানা ১৫ বছরের ব্রাঞ্চ সম্পাদক নন্দলাল দে আজ আনুষ্ঠানিকভাবে সিপিআইএম ছেড়ে তৃণমূল কংগ্রেসের পতাকাতলে সামিল হয়েছেন। দলবদল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুনাল ঘোষ, তৃণমূল কংগ্রেসের রাজ্য নেতা সুবল ভৌমিক এবং প্রাক্তন মন্ত্রী প্রকাশ দাস সহ অন্যান্য।নবাগতদের হাতে ধরিয়া পতাকা তুলে দিয়ে তাদেরকে বরণ করা হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতা সুবল ভৌমিক বলেন রাজ্যে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করাই তাদের মূল লক্ষ্য।কংগ্রেসকে শক্তিশালী করার মধ্য দিয়ে আগামী বিধানসভা নির্বাচনে তৃণমূলকে রাজ্যের শাসন ক্ষমতায় অধিষ্ঠিত করার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুনাল ঘোষ।

Releated Posts

সোফিয়ার জাতীয় ইতিহাস জাদুঘর পরিদর্শন করলেন বিদেশমন্ত্রী এস. জয়শঙ্কর

সোফিয়া, ১০ জুন (আইএএনএস): বিদেশমন্ত্রী এস. জয়শঙ্কর বুধবার বুলগেরিয়ার রাজধানী Sofia-তে অবস্থিত জাতীয় ঐতিহাসিক জাদুঘর পরিদর্শন করেন। জাদুঘর…

ByByNews Desk Jun 10, 2026

পাক অধিকৃত কাশ্মীরে সেনার এমআই-১৭ হেলিকপ্টার ভেঙে পড়ল, নিহত সকল আরোহী

ইসলামাবাদ, ১০ জুন (আইএএনএস): পাকিস্তান অধিকৃত কাশ্মীরের (পিওকে) মুজাফফরাবাদ শহরের কাছে পাকিস্তান সেনাবাহিনীর বিমান শাখার একটি এমআই-১৭ হেলিকপ্টার…

ByByNews Desk Jun 10, 2026

আফগানিস্তানে পাকিস্তানি বিমান হামলায় নিহত ১৩ বেসামরিক, মৃতদের মধ্যে ১১ শিশু

কাবুল, ১০ জুন (আইএএনএস): আফগানিস্তানের কুনার, খোস্ত এবং পাকতিকা প্রদেশে পাকিস্তানি সেনাবাহিনীর বিমান হামলায় অন্তত ১৩ জন বেসামরিক…

ByByNews Desk Jun 10, 2026

তদন্তে আর্থিক অনিয়মের প্রমাণ মেলেনি, নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী পদে ফিরছেন সুধান গুরুং

কাঠমান্ডু, ৯ জুন: আর্থিক লেনদেন সংক্রান্ত বিতর্কের জেরে গত ২২ এপ্রিল স্বরাষ্ট্রমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেওয়া সুধান গুরুং…

ByByNews Desk Jun 9, 2026
Scroll to Top