News Flash

  • Home
  • দিনের খবর
  • Tripura Unorganized Workers Congress : ত্রিপুরা আন অরগানাইজড ওয়ার্কার্স কংগ্রেসের কর্মী সম্মেলন অনুষ্ঠিত
Image

Tripura Unorganized Workers Congress : ত্রিপুরা আন অরগানাইজড ওয়ার্কার্স কংগ্রেসের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ সেপ্টেম্বর।। প্রদেশ কংগ্রেস ভবনে রবিবার অল ত্রিপুরা আন অরগানাইজড ওয়ার্কার্স কংগ্রেসের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। এদিন সম্মেলনে প্রধানত উপস্থিত ছিলেন অল ইন্ডিয়া অরগানাইজ ওয়ার্কার্স কংগ্রেসের চেয়ারম্যান অরবিন্দ সিং। তিনি বক্তব্য রেখে বলেন, অসংগঠিত শ্রমিকদের অধিকার সম্পর্কে অবগত করতে সম্মেলন অনুষ্ঠিত করা হয়। সম্মেলনে শ্রমিকদের রেগা মজুরি, শ্রমিকদের শোষণ এবং ন্যায্য পাওনা বিষয়ে আলোচনা করা হয়।

বিশেষ করে কোন শ্রমিকদের যাতে মালিক শোষণ করতে না পারে সে বিষয়টি সম্মেলনে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আগামী ২ অক্টোবর মন রেগা শ্রমিকদের দিল্লিতে নিয়ে গিয়ে সম্মান প্রদান করা হবে। পাশাপাশি তাদের একাধিক সুযোগ সুবিধা সম্পর্কে সরকারের কাছে তুলে ধরা হবে। এদিনের সম্মেলনের মূল উদ্দেশ্য হলো যাতে অসংগঠিত শ্রমিকরা সরকারি সুযোগ-সুবিধা সঠিকভাবে পায় বলে জানান তিনি। এদিন সম্মেলনে আরো উপস্থিত ছিলেন অল ইন্ডিয়া অরগানাইজ ওয়ার্কার্স কংগ্রেসের মোকেশ ডাগার, প্রদেশ কংগ্রেস সভাপতি পীযূষ কান্তি বিশ্বাস সহ অন্যান্য নেতৃত্ব।

Releated Posts

কেদারনাথ বিপর্যয়ের ১৩ বছর: কেদারনাথ ধামে নিহতদের প্রতি শ্রদ্ধার্ঘ্য, আত্মার শান্তি কামনায় প্রার্থনা

কেদারনাথ, ১৭ জুন (আইএএনএস): ২০১৩ সালের ভয়াবহ কেদারনাথ বিপর্যয়ের ১৩তম বর্ষপূর্তিতে বুধবার কেদারনাথ ধাম-এ নিহত ও নিখোঁজদের স্মরণে…

ByByNews Desk Jun 17, 2026

বিহারের নালন্দায় বাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দম্পতির মৃত্যু, দগ্ধ ৮ শ্রমিক

পাটনা, ১৭ জুন (আইএএনএস): বিহারের নালন্দা জেলায় একটি যাত্রীবাহী বাস ১১ হাজার ভোল্টের উচ্চক্ষমতাসম্পন্ন বিদ্যুতের তারের সংস্পর্শে আসায়…

ByByNews Desk Jun 17, 2026

গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্তের পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ

কলকাতা, ১৭ জুন (আইএএনএস): দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক সব্যসাচী দত্ত-র পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট…

ByByNews Desk Jun 17, 2026

দেরাদুনে ২৩৬ কোটি টাকার মাদক ধ্বংস করল এনসিবি, পুড়িয়ে নষ্ট ৩০৩ কেজি নিষিদ্ধ দ্রব্য

দেরাদুন, ১৭ জুন (আইএএনএস): মাদকমুক্ত ভারত গড়ার লক্ষ্যে বড় পদক্ষেপ নিল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। বুধবার উত্তরাখণ্ডের দেরাদুনে…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top