News Flash

Image

Two killed and one injured : পানিসাগরে দূর্ঘটনায় নিহত দুই, আহত এক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ সেপ্ঢেম্বর৷৷ বাইক ও এসএমএল গাড়ির মুখোমুখি সংঘর্ষে নিহত দুই আহত এক৷নিহত দুই যুবক সন্তোষ চাকমা (১৯) এবং বেতাব চাকমা (২০)৷ উভয়ের বাড়ি ডেফাছড়া (নবীনছড়া) এলাকায়৷ অপর আহত যুবক সঞ্জয় চাকমা (২০) আশঙ্কাজনক অবস্থায় ধর্মনগর জেলা হাসপাতালে চিকিৎসাধীন৷ ঘটনা পানিসাগরের ডলুবাড়ি এলাকার ৮ নং আসাম আগরতলা জাতীয় সড়কে৷পানিসাগর থানার পুলিশ একটি পথ দূর্ঘটনার মামলা হাতে নিয়ে মৃতদেহ দুটি ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেয়৷ সাথে দূর্ঘটনা গ্রস্ত এস এম এল মিনি ট্রাক ও বাইক থানার হেফাজতে রয়েছে৷


ঘটনার বিবরণে প্রকাশ,বুধবার রাত আনুমানিক সাড়ে সাতটা নাগাদ উওর জেলার পানিসাগর থানা এলাকা থেকে রাবার সিট বিক্রি করে টট্ট০৫ঙ্ক/৬৪১০ নম্বরের হোন্ডা বাইকে করে নিজ বাড়ি ঊনকোটি জেলার পেচারথল থানাদিন ডেফাছড়াতে ফিরছিল তিন বন্ধু৷তিন বন্ধু ৮ নং আসাম আগরতলা জাতীয় সড়কের পানিটিলা ডলুবাড়ি এলাকায় আসার পর টট্ট০৬/১৫৯০ নম্বরের মালবাহী এস,এম,এল মিনি ট্রাক বিপরীত দিক থেকে এসে হোন্ডা বাইকের সাথে মুখামুখি সংঘর্ষ বাঁধে৷এতে তিন বন্ধুই জাতীয় সড়কের উপর ছিটকে পড়ে৷ দুমড়েমুচড়ে যায় বাইকটি৷সানীয় এলাকাবাসীরা তড়িঘড়ি পানিসাগর ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিসের কর্মীরা ছুটে এসে রক্তাপ্লুত তিন জনকে পানিসাগর হাসপাতালে নিয়ে যায়৷কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত বলে ঘোষণা করেন এবং গুরুতর আহত অবসায় একজনকে প্রাথমিক চিকিৎসা করে উন্নত চিকিৎসার জন্য ধর্মনগর হাসপাতালে রেফার করেন৷জানা গেছে মৃত দুই যুক সন্তোষ চাকমা(২০) পিতা- চন্দন চাকমা এবং বেতাভ চাকমা(২০) পিতা- রাজ মনি চাকমা,বাড়ি উনকোটি জেলার পেচারতলের ডেফাছড়া (নবীনছড়া) এলাকায়৷ তাছাড়া গুরুতর আহত যুবক সনয় চাকমা(২৩) পিতা- কৃষ্ণ কুমার চাকমা,বাড়ি একই এলাকায়৷


এদিকে প্রত্যক্ষদর্শীরা জানান, তিন জনই একটি বাইকে চেপে যাচ্ছিল৷বাইক চালাচ্ছিল সনয় চাকমা৷ওর মাথায় হেলমেট পর্যন্ত ছিলো না৷তবে দুর্ঘটনার পরেই লড়িটি ফেলে চালক সুযোগ বুঝে পালিয়ে যায়৷ধারনা করা হচ্ছে তিন বন্ধু মিলে আকন্ঠ মদ্যপান করে বাড়িতে ফিরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে৷মৃতদেহ দুটি আজ ময়নাতদন্তের পর তাদের পরিবারের হাতে তুলে দেয় পুলিশ৷ পাশাপাশি পানিসাগর থানার পুলিশ একটি পথ দুর্ঘটনার মামলা রুজু করে তদন্ত শুরু করেছে৷সাথে দূর্ঘটনা গ্রস্ত বাইক এবং এস এম এল মিনি ট্রাকটি বর্তমানে পানিসাগর থানার হেফাজতে রয়েছে৷

Releated Posts

পরীক্ষা সংস্কারের রোডম্যাপ তৈরির নির্দেশ, নন্দন নিলেকানির নেতৃত্বে টাস্ক ফোর্স গঠন করলেন প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ২৬ জুলাই(আইএএনএস) : দেশের পরীক্ষা ব্যবস্থাকে আরও স্বচ্ছ, নির্ভরযোগ্য এবং প্রযুক্তিনির্ভর করে তুলতে ইনফোসিসের সহ-প্রতিষ্ঠাতা নন্দন নিলেকানির…

ByBySandeep Biswas Jul 26, 2026

কার্গিল বিজয় দিবসে বীর সেনা ও শহিদদের প্রতি শ্রদ্ধা, আত্মনির্ভর ও শক্তিশালী ভারত গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): কার্গিল বিজয় দিবস উপলক্ষে দেশের বীর সেনা ও শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে প্রধানমন্ত্রী…

ByByNews Desk Jul 26, 2026

আত্মনির্ভরতার সুবাস ছড়াচ্ছে বিজনৌরের ভেষজ চা, ‘নারী শক্তি’ ও ক্রীড়াবিদদের সাফল্যের ভূয়সী প্রশংসা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): উত্তরপ্রদেশের বিজনৌর জেলার লাখিওয়ালা গ্রামের স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের তৈরি ‘বিদুর প্রেরণা স্বদেশি হার্বাল টি’-র…

ByByNews Desk Jul 26, 2026

‘ক্যাচ দ্য রেন’ গণআন্দোলনে পরিণত হচ্ছে, প্রতিটি জলবিন্দু সংরক্ষণের আহ্বান প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): বৃষ্টির প্রতিটি ফোঁটা সংরক্ষণের লক্ষ্যে শুরু হওয়া ‘ক্যাচ দ্য রেন’ অভিযানে দেশজুড়ে সাধারণ মানুষের…

ByByNews Desk Jul 26, 2026
Scroll to Top