News Flash

  • Home
  • Uncategorized
  • সতীৰ্থকে গুলিবিদ্ধ করে নিজে আত্মঘাতী সিআরপিএফ জওয়ান
Image

সতীৰ্থকে গুলিবিদ্ধ করে নিজে আত্মঘাতী সিআরপিএফ জওয়ান

নগাঁও (অসম), ৯ সেপ্টেম্বর (হি.স.) : সতীৰ্থকে গুলিবিদ্ধ করে নিজের ইনসাস রাইফেলের গুলিতে আত্মঘাতী হামলাবাজ সিআরপিএফ জওয়ান। আহত জওয়ানকে গুয়াহাটি মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে ভরতি করা হয়েছে। ঘটনা মধ্য অসমের নগাঁও জেলার কাটিমারিতে অবস্থিত সিআরপিএফ ক্যাম্পে গতকাল রাতে সংঘটিত হয়েছে।

আজ বুধবার নগাঁও জেলা পুলিশের সদর দফতর সূত্রের খবরে জানা গেছে, রাইফেলের ম্যাগজিন জমা দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত। সূত্রটি জানিয়েছে, অন্যান্য দিনের মতো গতকাল রাতেও ডিউটি শেষ করে নিজের অস্ত্ৰ জমা দিতে গিয়েছিলেন বিজয় মিশ্ৰ নামের জওয়ান। সে সময় অস্ত্ৰাগারের দায়িত্বে ছিলেন সিআরপিএফ-এর আরেক জওয়ান প্ৰাঞ্জল দত্ত। কিন্তু বিজয় মিশ্ৰ তাঁর রাইফলের একটি ম্যাগজিন জমা দেননি, এ নিয়ে জওয়ান প্ৰাঞ্জল দত্তের সঙ্গে বচসা বাঁধে সতীর্থের। বচসা এক সময় চূড়ান্ত পর্যায়ে পৌঁছলে জওয়ান প্রাঞ্জলের ওপর গুলি হামলা করে বসে বিজয় মিশ্ৰ। গুলিবিদ্ধ হয়ে প্রাঞ্জল দত্ত মারা গেছেন ধারণা করে ইনসাস রাইফেলের নল নিজের মাথায় ঠেকিয়ে গুলি করে বিজয়। সঙ্গে সঙ্গে রক্ত ঝরিয়ে মাটিতে লুটে পড়ে প্রাণ হারান বিজয় মিশ্র। এদিকে প্ৰাঞ্জল দত্তের পায়ে গুলীবিদ্ধ হয়েছে।


প্রসঙ্গত, আহত প্ৰাঞ্জল দত্তের বাড়ি আপার অসমের যোরহাটে এবং নিহত বিজয় মিশ্ৰের বিহারে বলে জানা গেছে। ঘটনার খবর পেয়ে আজ ভোরে অকুস্থলে সিআরপিএফ-এর আইজি এবং নগাঁওয়ের সদর অতিরিক্ত পুলিশ সুপার ধ্ৰুব বরা ছুটে গেছেন। নিহত বিজয় মিশ্রের মৃতদেহ নগাঁওয়ের ভোগননী ফুকননী অসামরিক হাসপাতালে পাঠিয়ে ময়না তদন্ত করা হয়েছে। ঘটনার খবর দেওয়া হয়েছে বিহারে তাঁর বাড়িতে।

Releated Posts

প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বে ১২ বছর পূর্তি, শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ১০ জুন: প্রধানমন্ত্রী হিসেবে ৪৩৯৯ দিন পূর্ণ করায় ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিয়ে আন্তরিক শুভেচ্ছা…

ByByTaniya Chakraborty Jun 10, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026
Scroll to Top