News Flash

  • Home
  • Uncategorized
  • CPM’s incitement to unrest : অশান্তি সৃষ্টিতে সিপিএমের প্ররোচনা, প্রতিরোধ গড়ে তুলেছে বিজেপি, প্রতিশোধ এখনো নেয়নি, হুশিয়ারী সহ সভাপতির
Image

CPM’s incitement to unrest : অশান্তি সৃষ্টিতে সিপিএমের প্ররোচনা, প্রতিরোধ গড়ে তুলেছে বিজেপি, প্রতিশোধ এখনো নেয়নি, হুশিয়ারী সহ সভাপতির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ সেপ্টেম্বর।। সারা ত্রিপুরায় প্ররোচনা দিয়ে অশান্তি সৃষ্টির চেষ্টা করছে সিপিএম। আজ তাই প্রতিরোধের ট্রেলার দেখানো হয়েছে। প্রতিশোধ নেওয়া হয়নি। মেলারমাঠে সিপিএম পার্টি অফিসের বাইরে গাড়ি পুড়িয়ে দেওয়ার ঘটনায় এই মন্তব্য করলেন প্রদেশ বিজেপি সহ সভাপতি রাজীব ভট্টাচার্য। তাঁর সাফ কথা, বিজেপিকে দুর্বল ভেবে রণকৌশল বদলানো উচিত হবে না। এদিকে, বিজেপি মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য সিপিএমের উদ্দেশ্যে হুশিয়ারী দিয়েছেন, সন্ত্রাসের চেষ্টা থেকে বিরত থাকবেন। প্ররোচনা দিয়ে অস্ত্র নিয়ে বেরিয়ে আসলে জনরোষে পরবেন।


আজ সাংবাদিক সম্মেলনে বিজেপি প্রদেশ মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য বলেন, প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার সন্ত্রাসে প্ররোচনা দিচ্ছেন। ইতিপূর্বে সিপিএমের শীর্ষ নেতারা নিরামিষ অস্ত্রের কথা বলেছেন। তাতে প্রমাণিত, সিপিএম সন্ত্রাসে ভর করে শান্তির ত্রিপুরায় অশান্তি চাইছে। তাঁর বক্তব্য, বার বার বলেছি শান্ত ত্রিপুরাকে অশান্ত করবেন না। তাতে পরিণাম ভাল হবে না। অথচ, এখন দেখা যাচ্ছে, সিপিএমের সন্ত্রাসের ছবি তুলে তারই প্রচার করছেন। তাঁর দাবি, এভাবে সন্ত্রাসের ছবি প্রচার উদ্দেশ্য হল উত্তেজনা ছড়িয়ে দেওয়া।


নবেন্দুর বক্তব্য, ধনপুরে সিপিএমের সন্ত্রাসের প্রতিবাদে সারা ত্রিপুরায় প্রতিবাদ মিছিল সংগঠিত করা হয়েছে। পূর্ব সূচী অনুযায়ী আগরতলায় যুব ও মহিলা মোর্চা মিছিল সংগঠিত করেছে। কিন্ত, শান্তিপুর্ন মিছিলে সিপিএম জেলা কার্যালয় থেকে ইট-পাটকেল ছুড়ে অশান্ত করে তুলে হয়েছে। তিনি জানান, সিপিএম অফিস থেকে ছুড়া ইট-পাটকেলে মহিলা মোর্চার কার্যকর্তারা আহত হয়েছেন। তাই, মাতৃশক্তির উপর আঘাত দেখে যুব মোর্চার কার্যকর্তারা পাল্টা প্রতিরোধ গতে তুলেছে।


তাঁর দাবি, সিপিএমের ইট বৃষ্টিতে বিজেপি যুব মোর্চার সাতজন আহত হয়েছেন। তাঁদের চিকিত্সার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। সাথে তিনি যোগ করেন, উদয়পুরে যুব মোর্চার কার্যকর্তা মফেজ মিয়া সিপিএমের আক্রমনে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। তাই, আজ বিজেপি কার্যকর্তারা প্রতিরোধ গড়ে তুলেছে। তিনি সিপিএমকে হুশিয়ারী দিয়ে বলেন, সন্ত্রাসের চেষ্টা থেকে বিরত থাকুন। প্ররোচনা দিয়ে অস্ত্র নিয়ে বেরিয়ে আসলে জনরোষে পরবেন। তাঁর সাফ কথা, গণরোষ থেকে কিছুতেই রক্ষা পাবেন না।


এদিন বিজেপি প্রদেশ সহ সভাপতি রাজীব ভট্টাচার্য বলেন, ধৈর্য্যের বাঁধ ভাঙলে পরিণতির ট্রেলার আজ মানুষে প্রত্যক্ষ করেছেন। তাঁর হুশিয়ারী, আজ কেবলই প্রতিরোধ করেছে বিজেপি। প্রতিশোধ নেয়নি। কিন্ত, ক্যাডার সন্ত্রাস বন্ধ না হলে আগামী প্রতিশোধ নেবে বিজেপি। তাঁর সাফ কথা, বিজেপিকে দুর্বল ভেবে রণকৌশল বদলানো উচিত হবে না।

Releated Posts

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026
Scroll to Top