News Flash

  • Home
  • Uncategorized
  • Road has turned into a death trap : তেলিয়ামুড়া অমরপুর সড়কের বিভিন্ন স্থানে রাস্তাটি মরণ ফাঁদে পরিণত হয়েছে
Image

Road has turned into a death trap : তেলিয়ামুড়া অমরপুর সড়কের বিভিন্ন স্থানে রাস্তাটি মরণ ফাঁদে পরিণত হয়েছে

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ২ সেপ্টেম্বর।।তেলিয়ামুড়া অমরপুর সড়কের বিভিন্ন স্থানে রাস্তাটি মরণ ফাঁদে পরিণত হয়েছে। নামকাওয়াস্তে সংস্কার করা হলেও গুণগত মান নিম্নমানের হওয়ায় চলাচল করা কষ্টকর হয়ে উঠেছে। রাস্তা নয় যেন মরণফাঁদ। যেকোনো সময় ঘটে যেতে পারে বড়ো-সড়ো দুর্ঘটনা।এমনই অবস্থা তেলিয়ামুড়া থেকে অমরপুর যাওয়ার রাস্তায়। তেলিয়ামুড়া মহকুমার খাসিয়ামঙ্গলে তেলিয়ামুড়া সরকারি মহাবিদ্যালয় সংলগ্ন এলাকা এবং তেলিয়ামুড়া মহকুমা হাসপাতাল সংলগ্ন এলাকায় রাস্তা মরণ ফাঁদে পরিণত হয়েছে। এই দুইটি জায়গায় রাস্তার মেটেলিং কার্পেটিং উঠে গিয়ে বিশাল বিশাল গর্তের সৃষ্টি হয়েছে।

বৃষ্টিতে জল জমে রাস্তাটি মরণ ফাঁদে পরিণত হয়ে আছে দীর্ঘদিন ধরে। এই রাস্তা ধরে বিভিন্ন জায়গা থেকে ছাত্র-ছাত্রীরা তেলিয়ামুড়া সরকারি মহাবিদ্যালয়ে আসে। এই রাস্তা ধরেই অসুস্থ রোগীরা তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে আসে নিজেদের জীবনকে বাজি রেখে। এলাকার রাস্তাটি সংস্কার করে দেওয়ার জন্য যান চালক থেকে শুরু করে মহাবিদ্যালয়ে আসা ছাত্র-ছাত্রী সহ পথচলতি সাধারণ মানুষজন দাবি জানিয়ে আসছে রাজ্য সরকারের কাছে। কিন্তু এখনো পর্যন্ত রাস্তা সংস্কারের উদ্যোগ গ্রহণ করা হয়নি বলে অভিযোগ।প্রত্যেক দিন এই রাস্তা ধরে চলাচল করা যানচালকদের অভিযোগ, এই রাস্তায় নাম কি ওয়াস্তে কয়েকদিন পর পর কাজ করা হলেও কাজের গুণগত মান থাকে অতি নিম্নমানের। এই রাস্তা ধরে চলাচল করতে গাড়ির বিভিন্ন যন্ত্রাংশের ক্ষয়ক্ষতি হয়। ফলে আয়ের চেয়ে খরচ অনেক বেশি। তাতে সমস্যায় পড়েছে জান চালকরা। অবিলম্বে রাস্তা সংস্কারের প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করতে সরকার ও প্রশাসনের কাছে জোরালো দাবি জানানো হয়েছে।

Releated Posts

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top