News Flash

  • Home
  • প্রধান খবর
  • Importance to the booth : সাংগঠনিক শক্তি বৃদ্ধির লক্ষ্যে বুথকে গুরুত্ব দিচ্ছেন বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব
Image

Importance to the booth : সাংগঠনিক শক্তি বৃদ্ধির লক্ষ্যে বুথকে গুরুত্ব দিচ্ছেন বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ সেপ্ঢেম্বর৷৷ রাজ্যের সাংগঠনিক শক্তিকে আরো সমৃদ্ধ করতে ৬ দিনের রাজ্য সফরে রয়েছেন বিজেপি-র কেন্দ্রীয় নেতৃত্বরা৷ ধারাবাহিক ভাবে প্রদেশ বিজেপি কার্যালয়ে চলছে সাংগঠনিক বৈঠক৷ বুধবার দলের জেলা স্তরের নেতৃত্ব সহ বুথ স্তরের নেতৃত্বদের নিয়ে দলের শীর্ষ নেতারা বৈঠক অনুষ্ঠিত হয়৷


বুধবার রাজ্যের জেলা সভাপতি, মণ্ডল সভাপতি, জেলা প্রভারী, বুথ ম্যানেজমেন্ট কমিটির নেতৃত্ব, মোর্চা গুলির সভাপতিদের নিয়ে বৈঠক করেন রাজ্য প্রভারী বিনোদ সোনকর, বিজেপির উত্তর-পূর্বাঞ্চলের সাংগঠনিক সাধারণ সম্পাদক অজয় জাম্বোয়াল, রাজ্যের সাংগঠনিক সাধারণ সম্পাদক ফণীন্দ্রনাথ শর্মা৷ উপস্থিত ছিলেন বিজেপি-র প্রদেশ সভাপতি ডাঃ মানিক সাহা৷
তিনি জানান দীর্ঘ আলোচনা চলছে সাংগঠনিক বিস্তার নিয়ে৷ইতিমধ্যেই মোর্চা গুলির পূর্ণাঙ্গ কমিটি

গঠন পর্ব শেষ হয়েছে৷ বুথ গুলিকে আরো শক্তিশালী করতে এবং দলীয় কার্যালয় গুলিকে আরো সাজিয়ে তোলার উপর আলোচনা হবে বৈঠকে৷ সক্রিয় বুথ তৈরি করা হচ্ছে৷
তার জন্য দলীয় কার্যকর্তাদের দায়িত্ব দেওয়া হবে৷ কিষাণ নিধি সম্মেলন করতে যাচ্ছে বিজেপি৷ তার প্রস্তুতি নিয়েও আলোচনা হবে৷ কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারের কাজকর্ম মানুষের কাছে তুলে ধরার উপর বিশেষ ভাবে গুরুত্ব দেওয়া হবে৷ আসন্ন পুর, নগর ও নিগমের নির্বাচন নিয়েও আলোচনা হবে সাংগঠনিক বৈঠকে বলে জানান বিজেপি-র প্রদেশ সভাপতি ডাঃ মানিক সাহা৷

Releated Posts

‘জোড়াফুল’ ব্যবহারে রাশ কমিশনের, মমতা ও ঋতব্রত দুই শিবিরকেই নয় প্রতীক

নিজস্ব সংবাদদাতা, নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর: তৃণমূল কংগ্রেসের অন্দরের সংঘাত এবার সরাসরি এসে পড়ল ব্যালটের পরিচয়ে। দলের নাম ও…

ByBySandeep Biswas Sep 17, 2026

দৃষ্টিভঙ্গি, দায়বদ্ধতা ও উদ্যমের গল্প: প্রধানমন্ত্রী মোদির জীবনের কিছু অজানা কাহিনি

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার ৭৬ বছরে পা দিলেন। তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনে কঠোর শৃঙ্খলা,…

ByByNews Desk Sep 17, 2026

উন্নত প্রযুক্তি বিকাশে তরুণ প্রতিভাদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের জনসংখ্যাগত সুবিধাকে কৌশলগত শক্তি হিসেবে তুলে ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার দেশের বিপুল…

ByByNews Desk Sep 17, 2026

সেমিকন্ডাক্টরে আত্মনির্ভরতার পথে ভারতের বড় পদক্ষেপ, ‘সেমিকন ২.০’-তে ১.২৭ লক্ষ কোটি টাকার বরাদ্দ

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): সেমিকন্ডাক্টর ক্ষেত্রে আত্মনির্ভরতার লক্ষ্যে বড় পদক্ষেপের পথে এগোচ্ছে ভারত। ২০২১ সালে দেশে কোনও বাণিজ্যিক…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top