News Flash

  • Home
  • Uncategorized
  • রেগায় আর্থিক দুর্নীতির সিবিআই তদন্তের জন্য দৌড়ঝাঁপ শুরু বিজেপি রাজ্য কমিটির
Image

রেগায় আর্থিক দুর্নীতির সিবিআই তদন্তের জন্য দৌড়ঝাঁপ শুরু বিজেপি রাজ্য কমিটির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ মার্চ৷৷ রেগা প্রকল্প এখন বিজেপির কাছে তুরুপের তাস৷ দীর্ঘদিন ধরে রাজ্যে রেগা প্রকল্পে আর্থিক দুর্নীতির অভিযোগ উঠছে৷ তাই, রেগা প্রকল্পে আর্থিক দুর্নীতির সিবিআই তদন্তের জন্য দৌড়ঝাঁপ শুরু করেছে বিজেপি রাজ্য কমিটি৷ দলের তরফে রেগা প্রকল্পে আর্থিক দুর্নীতির একটি ফাইল কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের কাছে জমা দিয়েছে৷ সেই ফাইলে শুরু থেকে এখন পর্যন্ত রেগা প্রকল্পে আর্থিক দুর্নীতির খঁুটিনাটি তথ্য রয়েছে৷ এবিষয়ে বিজেপি রাজ্য সভাপতি বিপ্লব দেব জানিয়েছেন, রেগা প্রকল্পের আর্থিক দুর্নীতি নিয়ে কেন্দ্রীয় গ্রামোন্নয়নমন্ত্রক সমস্ত কিছু জানানো হয়েছে৷ এই আর্থিক দুর্নীতির সিবিআই তদন্ত হোক চাইছে বিজেপি রাজ্য কমিটি৷ বিপ্লব দেব বলেন, কেন্দ্রীয় প্রকল্পে দুর্নীতি হলে কেন্দ্রীয় সরকার প্রয়োজনে সিবিআই তদন্ত দিতেই পারে৷ সেক্ষেত্রে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকে রাজ্যে রেগা প্রকল্পে আর্থিক দুর্নীতির সিবিআই তদন্তের দাবি জানিয়েছে বিজেপি রাজ্য সভাপতি৷
ইতিমধ্যে রেগা প্রকল্পে কড়াকাড়ি শুরু হয়েছে৷ প্রকল্পের কাজের জিও ট্যাগিং বাধ্যতামূলক করেছে কেন্দ্রীয় সরকার৷ তাতে, অনেকটাই বেকায়দায় পড়েছে রাজ্য৷ এরই মধ্যে এবার রেগা প্রকল্পে ত্রিপুরাকে পেছনে ঠেলে দিয়ে মিজোরাম এগিয়ে গেছে৷ শ্রম দিবস সৃষ্টির ক্ষেত্রে মিজোরাম সারা দেশের মধ্যে শীর্ষ স্থান দখল করেছে৷ ত্রিপুরা একাধিকবার রেগা প্রকল্পে শ্রমদিবস সৃষ্টির ক্ষেত্রে শীর্ষস্থান দখল করেছে৷ কিন্তু এবার প্রথম স্থান টিকিয়ে রাখতে পারেনি রাজ্য৷ বিজেপি রাজ্য সভাপতি ইঙ্গিত দিয়েছেন, আগামী চার-পাঁচ মাসের মধ্যে রেগা প্রকল্পে দুর্নীতির সিবিআই তদন্ত শুরু হতে পারে৷ এই ঘটনা ঘটলে রাজ্য বড়সড় ধাক্কা খাবে৷ ২০১৮ বিধানসভা নির্বাচনের প্রাক্মুহূর্তে শাসক দলের কাছে রেগায় আর্থিক দুর্নীতির সিবিআই তদন্ত বিরাট সমস্যার সৃষ্টি করবে৷ ধারণা করা হচ্ছে, সিবিআই তদন্ত শুরু হলে রেগা প্রকল্পে রাজ্যের জন্য অর্থ বরাদ্দ বন্ধ হয়ে যাবে৷ তদন্ত প্রক্রিয়া সমাপ্ত না হওয়া পর্যন্ত এই হাল চলতে থাকলে রাজ্যে গ্রামীণ অর্থনীতিতে মারাত্মক প্রভাব ফেলবে বলেও ধারণা করা হচ্ছে৷ বিজেপি রাজ্য সভাপতি দৃঢ়তার সাথে জানিয়েছেন, রেগা প্রকল্পে আর্থিক দুর্নীতির সিবিআই তদন্তের জন্য জোর চেষ্টা চালানো হচ্ছে৷

Releated Posts

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top