News Flash

  • Home
  • Uncategorized
  • জোট মুখ থুবড়ে পড়তেই সপার সদর দফতরের সামনে থেকে উধাও রাহুলের কাটআউট
Image

জোট মুখ থুবড়ে পড়তেই সপার সদর দফতরের সামনে থেকে উধাও রাহুলের কাটআউট

লখনউ, ১১ মার্চ (হি.স.) : গেরুয়া ঝড়ে একেবারে ধরাশায়ী উত্তর প্রদেশেন নবীন নেতৃত্ব। সকাল হতেই লখনউয়ে দলের সদর দপ্তরের সামনে থেকে উধাও হয়ে গেল কংগ্রেস সহ সভাপতি রাহুল গান্ধীর বিশালাকৃতি কাটআউট। তাঁর জায়গায়ে সেখানে বসানো হয়েছে সপা সুপ্রিমো মুলায়ম সিং যাদবের কাটআউট।

জোট যে ভাল ভাবে নেয়নি গোবলয় রাতেই বোধ হয় তা বুঝতে পেরেছেন অখিলেশ যাদব। কিন্তু তাতে দেরী হয়ে গিয়েছে। একেতেই পরিবার আর দলের কোন্দলে জেরাবার সপা। তার উপর অনেকটা মরার উপর খাঁড়ার ঘা হিসেবে নেমে এসেছে কংগ্রেসের সঙ্গে জোট। গেরুয়া ঝড়ে দ্বিতীয়বার আর মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন পূরণ হল না অখিলেশের। বিজেপি প্রায় নিরঙ্কুশ সংখ্যা গরিষ্ঠতার পথে। কারোর সহযোগিতা ছাড়াই অনায়াসে সরকার গড়ে ফেলতে পারবে। অস্তিত্ব রক্ষায় সেই বাবার শরণাপন্নই হতে হয়েছে তাঁকে। তাই রাতারাতি রাহুলের কাটআউট সরিয়ে মুলায়ম সিং যাদবের কাট আউট বসানো হয়েছে দলের কার্যালয়ে।

সমালোচকদের দাবি, অখিলেশ যদি জোটে না গিয়ে একাই লড়তেন তাহলে হয়তো এতোটা খারাপ ফল হতো না। কংগ্রেসের জোট যে খুব একটা সফল হয়নি, তা পশ্চিমবঙ্গের বাম–কংগ্রেস জোট প্রমাণ করে দিয়েছে। তাই জোট গড়ার আগে একবার ভাবা উচিত ছিল অখিলেশের। পরে বুঝে আর কিছু করার নেই।

Releated Posts

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top