News Flash

  • Home
  • Uncategorized
  • দলের গাড়ী চালকের উপর সিপিএম ক্যাডার হামলার প্রতিবাদে দূর্গাচৌমুহনীতে পথ অবরোধ বিজেপির
Image

দলের গাড়ী চালকের উপর সিপিএম ক্যাডার হামলার প্রতিবাদে দূর্গাচৌমুহনীতে পথ অবরোধ বিজেপির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ ফেব্রুয়ারি৷৷ দলীয় কাজ সেরে ফেরার পথে বিটারবন এলাকায় বিজেপির এক গাড়ি চালককে

দুর্গাচৌমুহনীতে বিজেপি কর্মী সমর্থকদের পথ অবরোধ রবিবার সন্ধ্যায়৷ ছবি নিজস্ব৷

মারধরের অভিযোগ উঠেছে শাসক দলের ক্যাডারদের বিরুদ্ধে৷ এই ঘটনায় বিজেপির তরফে রামনগর ফাঁড়িতে ডেপুটেশান প্রদান করা হয়েছে৷ একই সাথে দূর্গাচৌমুহনীতে এই ঘটনার প্রতিবাদে বিজেপি কর্মীরা রাস্তা অবরোধ করেছেন৷ অবশেষে রামনগর ফাঁড়িতে একটি মামলা দায়ের করা হয়েছে৷
রবিবার রাতে রামনগর এলাকায় দলীয় কাজ শেষ করে বিজেপির গাড়ি চালক গাড়ি নিয়ে উষাবাজারের উদ্দেশ্যে যাচ্ছিলেন৷ বিটারবন এলাকায় বিজেপির গাড়ি লক্ষ্য করে স্থানীয় শাসক দল সমর্থিত ক্যাডাররা পথ আটকে দাঁড়ায়৷ ঐ গাড়ি চালককে ক্যাডাররা বলেন, এই এলাকা দিয়ে প্রচার করা যাবে না৷ তখন ঐ চালক তাদের জানান, প্রচার নয়, ঊষা বাজারে বাড়ি ফিরছেন তিনি৷ তখনই তাকে মারধর করা হয়েছে বলে অভিযোগ৷ ঘটনার খবর পেয়েই বিজেপির কর্মী সমর্থকরা দূর্গাচৌমুহনীতে পথ অবরোধ করেন৷ তাদের মধ্যে থেকে এক প্রতিনিধি দল রামনগর ফাঁড়িতে ডেপুটেশান প্রদান করেন৷ অবশেষে রামনগর ফাঁড়ি ঐ ঘটনায় মামলা নিলে অবরোধ প্রত্যাহার করা হয়৷ এদিকে, বিজেপি কর্ম সমর্থকরা জানিয়েছে যদি অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণ না করা হয় তাহলে তারা আগামীদিনে বৃহত্তর আন্দোলন সংগঠিত করবে বলে হুশিয়ারী দিয়েছে৷ প্রসঙ্গত, রাজ্যের বিভিন্ন স্থানে বিজেপি কর্মীরা শাসক দলের ক্যাডারদের নানা ধরনের হুমকির মুখে পড়ছেন বলে অভিযোগ৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top