News Flash

  • Home
  • Uncategorized
  • কৃত্রিম ডিমের সতর্কতা রাজ্যকে, মিড-ডে-মিলে মিলল দূষিত খাবার
Image

কৃত্রিম ডিমের সতর্কতা রাজ্যকে, মিড-ডে-মিলে মিলল দূষিত খাবার

Fake eggs with Real Eggsনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ ফেব্রুয়ারী৷৷ ডিম খাওয়াও এখন দুঃশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে৷ কিন্তু, ডিম নিয়ে রাজ্য সরকারকে ফুড সেফটি এন্ড স্টেন্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়া (এফএসএসএআই) সতর্ক করার পর মিড-ডে-মিলে দূষিত খাবারের প্রমাণ মিলেছে৷ সম্প্রতি এফএসএসএআই রাজ্য সরকারকে চিঠি দিয়ে জানিয়েছে ভারতের বাজারে কৃত্রিম ডিম ছড়িয়ে পড়েছে৷ তাই মিড-ডে-মিল ডিম ব্যবহারের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে৷ সূত্রের খবর, ডিম নিয়ে সতর্ক বার্তা পেয়েই শিক্ষা দপ্তর সমস্ত সুকল ও অঙ্গনওয়াড়ী কেন্দ্রগুলিকে মিড ডে মিলে ডিম ব্যবহার করার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করার নির্দেশ দেয়৷ এরই মাঝে শিক্ষা দপ্তর বিভিন্ন সুকলের মিড-ডে-মিলের খাবারের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করার জন্য পাঠায়৷ সূত্রের দাবি, জি বি হাসপাতালে মাইক্রোবায়োলজি বিভাগ পাঁচটি সুকলের মিড-ডে-মিলের খাবারের নমুনায় দূষণের সত্যতা পেয়েছে৷ বিষয়টি শিক্ষা দপ্তরকে জানানো হয়েছে৷ তাতে, কেঁচো খুড়তে গিয়ে কেউটে বেরিয়ে গিয়েছে বলেই মনে হচ্ছে৷ মিড-ডে-মিলের খাবার নিয়ে সারা রাজ্যেই বহু অভিযোগ রয়েছে৷ গুণমান বজায় রাখা হয় না, এই ধরনের অভিযোগ প্রায়শই অভিভাবকরা করে থাকেন৷ এখন সুকল থেকে সংগৃহিত মিড-ডে-মিলের খাবারের নমুনায় দূষণের প্রমাণ পাওয়ায় অভিভাবকদের অভিযোগ অনেকাংশেই মিথ্যা নয় বলেই মনে হচ্ছে৷
সম্প্রতি এফএসএসএআই চিঠি দিয়ে রাজ্য সরকারকে জানিয়েছে, কৃত্রিম ডিম চিহ্ণিত করার বিষয়ে সুকল ও অঙ্গনওয়াড়ী কেন্দ্রের শিক্ষক শিক্ষকা ও দিদিমনিদের প্রশিক্ষনের ব্যবস্থা করার প্রয়োজনীয়তা দেখা দিলে সেই উদ্যোগ যেন গ্রহণ করা হয়৷ শিক্ষা দপ্তর প্রথমে ডিম নিয়ে সতর্ক করার সাথে সাথেই শিক্ষক শিক্ষিকারা মহা সমস্যায় পড়ে যান৷ কারণ, কৃত্রিম ডিম সম্পর্কে কোন ধারণাই রাজ্যে কারো কাছেই নেই৷ বিশেষজ্ঞদের মতে, কৃত্রিম ডিম চিহ্ণিত করার বেশ কয়েকটি পদ্ধতি রয়েছে৷ এই কৃত্রিম ডিমগুলি সাধারণত সবগুলি একই মাপের হবে৷ তাছাড়া ডিমের কুসুম অনেকটাই লালচে আবরণের হবে৷ ব্রয়লারের আসল ডিমের কুসুম হলুদ রঙের হয়ে থাকে৷ এছাড়াও কৃত্রিম ডিমের বাইরের অংশটি খুবই মসৃন হবে৷ কৃত্রিম ডিমের ভেতরে কিছুটা বায়ুপূর্ণ স্থান থাকবে৷ এই পদ্ধতিগুলির মাধ্যমে কৃত্রিম ডিম সহজেই চিহ্ণিত করা সম্ভব বলে বিশেষজ্ঞদের দাবি৷ সূত্রের খবর, রাজ্য সরকার সমস্ত সুকল ও অঙ্গনওয়াড়ী কেন্দ্রে শিক্ষক শিক্ষিকা ও দিদিমনিদের কৃত্রিম ডিম চিহ্ণিত করার বিষয়ে অবহিত করবে৷
এফএসএসএআই’র চিঠি পেয়েই শিক্ষা দপ্তর উদ্ভুত এই সমস্যা নিয়ে গভীর চিন্তায় পড়েছে৷ শিক্ষা দপ্তরের জনৈক আধিকারীক জানিয়েছেন, ছাত্রছাত্রীদের সুষম আহারের লক্ষ্যে মিড-ডে-মিলে সপ্তাহে দুইদিন ডিম দেওয়ার চিন্তাভাবনা করছিল দপ্তর৷ কিন্তু, কৃত্রিম ডিম নিয়ে সতর্ক বার্তা পেয়ে এখন মিড-ডে-মিলে ডিম সরবরাহ করা নিয়েই চিন্তাভাবনা শুরু হয়েছে৷
ডিম নিয়ে সমস্যার মাঝে মিড-ডে-মিলে দূষিত খাবার চিহ্ণিত হওয়ায় শিক্ষা দপ্তর আরও চিন্তায় পড়েছে৷ সূত্রের খবর, যে পাঁচটি সুকলের মিড- ডে-মিলের খাবারের নমুনায় দূষণের লক্ষণ মিলেছে সবগুলি রাজধানী আগরতলার৷ স্বাভাবিক ভাবেই সারা রাজ্যে এমনকি প্রত্যন্ত এলাকায় মিড-ডে-মিলের খাবারের অবস্থা কি তাই এখন ভাবাচ্ছে শিক্ষা দপ্তরকে৷ সূত্রের বক্তব্য, দূষিত খাবারের বিষয়টি নিয়ে অতি গোপনীয়তা অবলম্বন করছে দপ্তর৷ কারণ, যে পাঁচটি সুকলের মিড-ডে-মিলের খাবারের নমুনায় দূষণ মিলেছে সেই সুকলগুলির সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকাদের বিরুদ্ধে এখনও কোন ব্যবস্থা গ্রহণ করা হয়নি, যাতে বিষয়টি জনসমক্ষে না আসে৷ কিন্তু, সারা রাজ্যে সুকল ও অঙ্গনওয়াড়ী কেন্দ্রগুলি থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষা নিরীক্ষা করারও চিন্তাভাবনা শুরু করেছে শিক্ষা দপ্তর৷ শিক্ষা দপ্তরের কাছে আরও চিন্তার বিষয় হল, রাজ্যের অন্যান্য সুকলগুলিতে মিড-ডে-মিলের খাবারে দূষণের নমুনা পাওয়া গেলে একত্রে সকলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়াও মুশকিল হয়ে পড়বে৷ পাশাপাশি বিষয়টি জানাজানি হয়ে গেলে অভিভাবক মহলের রোষের মুখে পড়তে হবে শিক্ষা দপ্তরকে৷ সূত্রের খবর, সমস্ত সুকল ও অঙ্গনওয়াড়ী কেন্দ্রগুলিতে মিড-ডে-মিলের খাবারের গুণমান বজায় রাখার জন্য কড়া নির্দেশ দিয়েছে দপ্তর৷ পাশাপাশি কোন অনিয়ম ধরা পড়লে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও চরম সতর্ক বার্তা পাঠানো হয়েছে৷

Releated Posts

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top