News Flash

  • Home
  • Uncategorized
  • সুকলগুলিতে পড়ুয়াদের কৃমির প্রকোপ থেকে রক্ষার পন্থা নিয়ে সংশয়
Image

সুকলগুলিতে পড়ুয়াদের কৃমির প্রকোপ থেকে রক্ষার পন্থা নিয়ে সংশয়

Healthনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ ফেব্রুয়ারি৷৷ কৃমির প্রভাবে শিশুরা এনেমিয়া, অপুষ্টি এবং মানসিক ও শারীরিক যন্ত্রণায় ভুগতে পারে৷ তাই কেন্দ্রীয় সরকারের কর্মসূচী অনুসারে রাজ্যে কৃমি নাশক দিবস পালিত হবে৷ সেখানে ১-১৯ বছর পর্যন্ত শিশু ও নাবালকদের কৃমিনাশক ওষুধ খাওয়ানো হবে৷ কিন্তু প্রশ্ণ উঠেছে শিশুদের কৃমির হাত থেকে কিভাবে বাঁচানো সম্ভব৷
বিভিন্ন সুকল ও অঙ্গনওয়াড়ি কেন্দ্রে শিশুরা ধুলোমাটিময় হয়েও ভাল করে হাত না ধুয়েই খাবার খেয়ে নিচ্ছে৷ সেদিকে শিক্ষা দপ্তরের সংশ্লিষ্টদের তেমন কোন নজর নেই বলে অভিযোগ৷ কারণ, শিক্ষা প্রতিষ্ঠান ও অঙ্গনওয়াড়ি কেন্দ্রে ভাল করে হাত ধুয়ার পরিকাঠামো নেই৷ পানীয় জল এবং সাবান রাখার মত ব্যবস্থা অধিকতর শিক্ষা প্রতিষ্ঠান ও অঙ্গনওয়াড়ি কেন্দ্রে নেই বলে অভিযোগ৷ এবিষয়ে স্বাস্থ্য দপ্তরের প্রধান সচিব রাকেশ সারওয়াল জানিয়েছেন, প্রত্যেক শিক্ষাপ্রতিষ্ঠানে এবং অঙ্গনওয়াড়ি কেন্দ্রে সাবান ও নেইল কাটার সরবরাহ করা হয়েছে৷ প্রত্যেক ক্লাসের জন্য একটি করে নেইল কাটার দেওয়া হয়েছে৷ শিক্ষক-শিক্ষিকারা যে সমস্ত ছাত্রছাত্রীদের আঙুলের নখ কাটার প্রয়োজনীয়তা দেখলেই সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেবেন৷ তাতে, প্রশ্ণ উঠেছে শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রছাত্রীদের আঙুলের নখ কাটা প্রতিনিয়ত কতটা সম্ভব হবে৷ কারণ, পরিষ্কার পরিচ্ছন্নতার প্রশ্ণে আঙুলের নখ কাটা এবং খাবার খাওয়ার আগে সাবান দিয়ে হাত পরিষ্কার করার বিষয়টি অভ্যাসে পরিণত করা না গেলে কৃমির প্রকোপ আটকানো সম্ভব নয়৷ স্বাস্থ্য সচিব জানিয়েছেন, প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠান ও অঙ্গনওয়াড়ি কেন্দ্রে হাত ধোয়া ও আঙুলের নখ কাটার ডিসপ্লে করা হবে৷ কিন্তু এই উদ্যোগ আদৌ কতটা সফল হবে তা নিয়েই প্রশ্ণ উঠেছে৷
আগামী ১০ ফেব্রুয়ারি সারা রাজ্যে কৃমি নাশক দিবস পালিত হবে৷ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে ১-১৯ বছর পর্যন্ত শিশু ও নাবালক নাবালিকাদের কৃমি নাশক ওষুধ খাওয়ানো হবে৷ ঐদিন ছৈলেংটার কমিউনিটি হলে স্বাস্থ্য মন্ত্রী বাদল চৌধুরী কৃমি নাশক দিবসের সূচনা করবেন৷ এবছর ৮৩৮২ শতাংশ শিশু ও নাবালক-নাবালিকাদের কৃমিনাশক ওষুধ খাওয়ানোর লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে৷ মোট ১১ লক্ষ ৬৫ হাজার ৯২২ জনকে কৃমি নাশক ওষুধ খাওয়ানো হবে৷ বুধবার সাংবাদিক সম্মেলনে এই সংবাদ জানান স্বাস্থ্য দপ্তরের বিশেষ সচিব রাকেশ সারওয়াল৷ তিনি আরো জানান, ইতিমধ্যে শিক্ষা প্রতিষ্ঠানগুলির সমস্ত শিক্ষক শিক্ষিকাদের কৃমি নাশক ওষুধ খেয়ে প্রতিক্রিয়া কি হতে পারে সে বিষয়ে বিস্তারিত জানানো হয়েছে৷ তা সত্ত্বেও কোন ধরনের সমস্যা দেখা দিলে তা মোকাবিলা করার জন্য স্বাস্থ্য দপ্তরের বিশেষ টিম তৈরি রয়েছে৷

Releated Posts

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top