News Flash

  • Home
  • Uncategorized
  • নাবালিকার রহস্যজনক মৃত্যু ঘিরে টাকারজলায় রাজনৈতিক উত্তাপ
Image

নাবালিকার রহস্যজনক মৃত্যু ঘিরে টাকারজলায় রাজনৈতিক উত্তাপ

suicideনিজস্ব প্রতিনিধি, কমলাসাগর, ২ ফেব্রুয়ারি৷৷ নাবালিকা পরিচারিকা অস্বাভাবিক মৃত্যু রহস্য ধামাচাপা দেওয়ার যাবতীয় প্রয়াস চলছে৷ পুলিশের তরফে ডাকা হয়নি ফরেনসিক টিম৷ আত্মহত্যার  নাটক মঞ্চস্থ করার চেষ্টা চলছে৷ গোটা ঘটনার তদন্তের দাবিতে সোচ্চার হয়েছে স্থানীয় জনতা সহ রাজনৈতিক দলগুলি৷ কংগ্রেস উপজাতির নেতা তথা প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক শ্রীদাম দেববর্মা৷ মঙ্গলবার টাকারজলা থানায় গিয়ে সঠিক তদন্তের দাবি জানান৷ তিনি হাসপাতালে গিয়ে মৃতদেহ  দেখে আসেন৷ ফরেনসিক তদন্তের বিষয়ে জিজ্ঞাসাবাদ করা  হলে তা ভিডিও গ্রাফিক করা হয়েছে৷ পুলিশের ভূমিকায় খুশি নন এই উপজাতি নেতা৷ ঘটনার সুষ্ঠ তদন্তের দাবিতে আন্দোলনে নামবে বলে তিনি জানান৷ এদিকে, প্রদেশ তৃণমূল সমন্বয় কমিটির  চেয়ারম্যান রতন চক্রবর্তী প্রতিক্রিয়ায় জানান কোন  সভ্য সমাজে এধরনের ঘটনা ঘটতে পারে না৷ রাজ্যে আইনের শাসন নেই৷ পুলিশ দলদাসে পরিণত হয়েছে৷ তিনি ঘটনার তীব্র নিন্দা করেন৷ দোষীদের গ্রেপ্তারের দাবি করেন৷ আইপিএফটি  নেতা প্রাক্তন বিধায়ক রাজেশ্বর দেববর্মা আগামীকাল মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হবেন বলে জানান৷ আইএনপিটি দল থানা ঘেরাও করবে বলে দাবি করেন৷ নাবালিকার মৃত্যুর রহস্য উদ্ঘাটের দাবি তুলেন৷ নারী নেত্রীর স্বামী মানিক দেববর্মা প্রতিনিয়ত নাবালিকা উপর মানসিক ও শারীকি নির্যাতন করত বলে অভিযোগ  উঠেছিল এলাকাবাসীর কাছ থেকে৷ বিভিন্ন  রাজনৈতিক দলগুলি সুষ্ঠ তদন্তের দাবি করছে৷ দোষীদের গ্রেপ্তারের দাবি করছে৷ সুষ্ঠ তদন্ত না হলে আগামীদিন বৃহত্তম আন্দোলন করবে বিভিন্ন রাজনৈতিক দলগুলি৷ এদিকে, সিপিএম সিপাহীজলা জেলা কমিটির পক্ষ থেকে ঐ ঘটনার সুষ্ঠু তদন্তের দাবী জানিয়েছে৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top