News Flash

  • Home
  • Uncategorized
  • পৃথক স্থানে যান সন্ত্রাসে নিহত এক, গুরুতর আটজন
Image

পৃথক স্থানে যান সন্ত্রাসে নিহত এক, গুরুতর আটজন

Accidentনিজস্ব প্রতিনিধি, চড়িলাম, আগরতলা, ৩১ জানুয়ারি৷৷ সাত সকালে পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন একক বাইক আরোহী দুলাল মিয়া (৩২) বাড়ি  বিশালগড়ের ধবজনগর এলাকায়৷ মঙ্গলবার সাত সকালে বাড়ি থেকে বাইক নিয়ে বেরিয়ে দুলাল মিয়া বিসালগড়ের বিদ্যুৎ অফিসের সামনে আসতেই টি আর ০১এম ১৬৭৮ নম্বরের একটি ডি আই গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে টিআর০১-ইউ -৬৩৮২ নম্বরের বাইককে  সজোরে ধাক্কা মারে এতে বাইক আরোহী রক্তাক্ত অবস্থায় পড়ে থাকে৷ খবর পেয়ে ছুটে আসেন বিশালগড় থানার পুলিস বাহিনী  ও ফায়ার সার্বিসের কর্মীরা৷ ততক্ষেণ দুলাল মিয়া প্রাণ হারায়৷  তবে প্রত্যক্ষদর্শীদের মুখ থেকে জানা যায় মৃত দুলাল মিয়ার কোন ভাবেই দোষ চিল না৷ ডিআইগাড়ি দ্রুতবেগে এসে ধাক্কা মারে৷ পালিয়ে যেতে সক্ষম হয় ডিআই গাড়ির চালক৷ তাছাড়া মৃত  দুলালের পরিবারের লোকজন বিশালগড় থানায় একটি মামলা করেন৷ যার কেইস নম্বর ৬/১৭ আন্ডার সেকশান ২৭৯/৩০৪ এআইপিসি এবং ১৮৪  অফ এম বি এফ ধারায় নথিভুক্ত করা  হয়েছে৷  অন্যদিকে, বিয়েবাড়ি থেকে ফেরত আসার সময় দুর্ঘটনায় কবলে পড়লো টিআর০১-বি-৪৪৬৩ নম্বরের একটি অটো গাড়ি৷ ঘটনাটি ঘটেছে কল্যাণপুর থানা এলাকায় দুলানীয়া গ্রামে৷ দুর্ঘটনায় আহত হয়েছে ৮ জন যাত্রী এরমধ্যে ২টি শিশু ও আছে৷ ঘটনার বিবরণে জানাগেছে, খোয়াই থেকে বিয়েবাড়ির নেমন্তন্নে একডিট অলটোগাড়ি করে সোমবার সকালে কল্যাণপুর থানা এলাকার দুলানিয়া গ্রামে আসেে আরোহীরা৷ খাওয়া দাওয়া শেষ করার পর সোমবার রাত প্রায় ৮ নাগাদ নিজ নিজ বাড়ীর উদ্দেশ্যে গাড়ি করে রওনা দিলে এই থানা এলাকারই খাস কল্যাণপুর গ্রামেস সড়কের কাছে পোছলে দুর্ঘটনার কবলে পড়ে অটোগাড়িটি৷ খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে যাওয়ার আগেই এলাকার লোকজন মিলে আহতদের হাসপাতালে নিয়ে যায়৷ সেখানে কর্তব্যরত চিকিৎসকরা আহত ৮ জনের মধ্যে ২জনকে আগরতলার জিবিতে রেফার করে দেয়৷ পুলিশের ধারনা গাড়ির চালক মদমত্ত থাকার দরুন এই দুর্ঘটনাটি ঘটেছে৷ অবশ্য গাড়ির চালককে গ্রেপ্তার করেছে বলে পুলিশের তরফ থেকে জানানো হয়েছে৷

Releated Posts

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top