News Flash

  • Home
  • Uncategorized
  • ৫ দিনব্যাপী খোয়াই বইমেলার সূচনা
Image

৫ দিনব্যাপী খোয়াই বইমেলার সূচনা

নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ২৭ ফেব্রুয়ারি৷৷ ‘বই পড়ুন, বই পড়ান, পাঠক তৈরী করুন৷ পুস্তুকপ্রেমীদের মধ্যে এই বার্তা ছড়িয়ে দিয়েই শনিবার থেকে সূচনা হল খোয়াই বইমেলার৷ দীর্ঘদিন অসুস্থতাজনিত কারনে খোয়াইয়ের বাইরে ছিলেন স্থানীয় বিধায়ক তথা বিধানসভার মুখ্য সচেতক সমীর দেবসরকার৷ চিকিৎসা সেরে খোয়াইতে পৌঁছেন ৫ দিনব্যাপী বইমেলার সূুচনা করলেন শনিবার৷ সেই সাথে ত্রিপুরা সংসৃকতি সমন্বয় কেন্দ্র, খোয়াই বিভাগীয় কমিটির মুখপত্র আহ্বান-এর বইমেলা সংখ্যার আবরন উন্মোচন করলেন বিধানসভার মুখ্য সচেতক সমীর দেবসরকার৷

DSCN6869‘বই হবে তেমন বই, যে বই মানুষকে সচেতন করে৷ যে বই মানুষকে, সমাজকে, জীবনকে ভালবাসতে শেখায়৷ বেই হবে তেমন বই৷ ভোগবাদী দুনিয়ার যেমন লেখক স্বাধীন নন, তেমনি প্রকাশকও স্বাধীন নয়৷ তাদের মিস্তিস্ক পর্যন্ত কিনে নেওয়া হচ্ছে৷ ব্রেন কিনে নেওয়া হচ্ছে৷ তাই বলে কি ভারতবর্ষে গুনি লেখক নেই, আছে৷ কিন্তু তারপরও একটা ঘাটতি থেকে যাচ্ছে৷ বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে এভাবেই নিজের মতামত ব্যক্ত করলেন উদ্বোধন সমীর দেবসরকার৷

অপরদিকে দ্য অল ত্রিপুরা পাবলিশার্স এন্ড বুক সেলার্স এসোসিয়েশন -এর সেক্রেটারি উত্তম চক্রবর্তী উনার ভাষনদানেকালে বললেন, আধুনিক যুগেও ই-বুক থেকে শুরু করে প্রযুক্তিবিদ্যার যে মাধ্যমগুলিই পাইনা কেন, বইয়ের বিকল্প বই৷ ১৯৮১ সালের ৩০ শে মার্চ আগরতলার রবীন্দ্রভবনে প্রথম বইমেলার আয়োজন করা হয়৷ সেই আগরতলা বইমেলা উমাকান্ত একাডেমি প্রাঙ্গনে ৩৪তম বর্ষে পা রাখল৷ ২৫শে ফেব্রুয়ারী আগরতলা বইমেলার সমাপ্তি ঘটে৷ বর্তমান প্রজন্মকে অতীত থেকে বর্তমানে নিয়ে যাওয়াজ্ঝর সেতু হল বইমেলা, বললেন উত্তম চক্রবর্তী৷

অপরদিকে বইয়ের প্রতি সকলের আগ্রহ বাড়ানোর জন্য বইমেলাকে ব্যবহার করার আহ্বান জানালেন খোয়াই জিলা পরিষদের সহ -সভাধিপতি বিদ্যুৎ ভট্টচার্য্য৷ এদিনকার উদ্বোধনী অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন পুর পরিষদের চেয়ারপার্সন ও ভাইস-চেয়ারপার্সন যথাক্রমে শুক্লা সেনগুপ্তা ও কানন দত্ত৷ ছিলেন খোয়াইয়ের বইপ্রেমী অসংখ্য মানুষ৷ স্থানীয় লেখক, প্রকাশক এবং বিশিষ্টজনেরা৷ এবারকার বইমেলায় আগামী ২৯শে ফেব্রুয়ারী কবি সম্মেলন অনুষ্ঠিত হবে৷ স্থানীয় কবিরা স্বরচিত কবিতা পাঠ করবেন৷ এছাড়া সাংসৃকতিক অনুষ্ঠানও থাকবে প্রতিদিনই৷

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top