News Flash

  • Home
  • Uncategorized
  • সৃষ্টি সর্বদাই হতে হবে সৃজনশীল ও যুক্তিগ্রাহ্য ঃ রাজ্যপাল
Image

সৃষ্টি সর্বদাই হতে হবে সৃজনশীল ও যুক্তিগ্রাহ্য ঃ রাজ্যপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ ফেব্রুয়ারি৷৷ রাজ্যপাল তথাগত রায় আজ সকালে লেম্বুছড়াস্থিত হলিক্রস কলেজে আয়োজিত ‘‘কারেন্ট ট্রেন্ডস অব ডেভেলপমেন্ট ইন কমিউনিকেশন ইনোভেশন এন্ড ক্রিয়োটিভিটি ইন ইন্ডিয়া’’ শীর্ষক Governorসেমিনারের উদ্বোধন করেন৷ রাজ্যপাল সেখানে পৌঁছলে তাঁকে স্বাগত জানান কলেজের প্রিন্সিপাল ড ফাদার ইমানুয়েল সহ অন্যান্য ফ্যাকাল্টিগণ৷ এই সেমিনারের উদ্বোধন করে রাজ্যপাল বলেন, বর্তমানে সোশ্যাল মিডিয়া আমাদের জীবনে যোগাযোগের ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছে৷ অবিশ্বাস্য ভাবেই এটিকে বর্তমানে পঞ্চম স্তম্ভ  বলা যেতে পারে৷ আর ফেসবুক, ট্যুইটার ও ব্লগ এই কৃতিত্ব নিঃসন্দেহে দাবী করতে পারে৷ আমাদের দৈনন্দিন জীবনযাত্রায় পরিবর্তনেও এর প্রভাব যথেষ্ট৷ ক্রিয়োটিভিটি সম্পর্কে বলতে গিয়ে রাজ্যপাল বলেন, সৃষ্টি সর্বদাই হতে হবে সৃজনশীল ও যুক্তিগ্রাহ্য, অন্যথায় তা বিপদ ডেকে আনতে পারে৷ কলেজে এই ধরণের সেমিনার আয়োজনের জন্য কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান রাজ্যপাল৷

সেমিনারে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক পিকে হালদার, সেমিনারের আহ্বায়ক শঙ্খশুভ্র ভদ্র এবং কলকাতা থেকে আমন্ত্রিত অধ্যাপক রতন খাসনবিশ প্রমুখ৷ স্বাগত ভাষণ দেন কলেজের প্রিন্সিপাল ড ফাদার ইমানুয়েল৷ ধন্যবাদসূচক বক্তব্য রাখেন ফাদার সিজো৷ কলেজের ছাত্রছাত্রীরা পরিবেশন করে মনোজ্ঞ সাংসৃকতিক অনুষ্ঠান৷

Releated Posts

কানাডায় পালানোর চেষ্টার সময় গ্রেফতার পাঞ্জাবের গ্যাং-সন্দেহভাজন, দাবি এফবিআইয়ের

ওয়াশিংটন, ১৮ জুলাই (আইএএনএস): পাঞ্জাব-ভিত্তিক একটি আন্তর্জাতিক অপরাধচক্রের সন্দেহভাজন সদস্য নীতিশ কৌশল ওরফে ‘লালা’ কানাডায় পালানোর চেষ্টা করছিলেন…

ByByNews Desk Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026
Scroll to Top