News Flash

  • Home
  • Uncategorized
  • সাউথ ক্যারোলিনাতে সহজ জয় হিলারির, প্রাপ্ত ভোট ৭৩.৫
Image

সাউথ ক্যারোলিনাতে সহজ জয় হিলারির, প্রাপ্ত ভোট ৭৩.৫

কলম্বিয়া, ২৮ ফেব্রুয়ারি (হি.স.): কৃষ্ণাঙ্গদের মধ্যে বরাবরই জনপ্রিয় হিলারি ক্লিন্টন| তাই প্রত্যাশামতোই কৃষ্ণাঙ্গ অধু্যষিত সাউথ ক্যারোলিনাতে জয় পেতে এতটুকু বেগ পেতে হল না হিলারিকে| এই প্রদেশে ডেমোক্র্যামটিকদের প্রেসিডেন্ট পদপ্রার্থী নির্বাচনে তিনি পেলেন ৭৩.৫ শতাংশ ভোট| সেখানে তাঁর প্রতিদ্বন্দ্বী বার্নি স্যান্ডার পেয়েছেন মাত্র ২৬ শতাংশ ভোট| যদিও আট বছর আগে এই প্রদেশেই ডেমোক্র্যাটিকদের প্রেসিডেন্ট পদপ্রার্থী নির্বাচনে হেরেছিলেন তিনি| কারণ সেবার তাঁর প্রতিদ্বন্দ্বী ছিলেন বারাক ওবামা|
বিশেষজ্ঞদের মতে, কৃষ্ণাঙ্গ অধু্যষিত আলাবামা, টেক্সাস, জর্জিয়াতেও সহজ জয় পাবেন হিলারি ক্লিন্টন| আগামী সপ্তাহে ওই প্রদেশগুলোতে নির্বাচন| এদিকে মার্কিনিদের মন পেতে ফের ভারত, চীনের বিরুদ্ধে সুর চড়ালেন ডোনাল্ড ট্রাম্প| রিপাবলিকান দলে প্রেসিডেন্ট পদপ্রার্থী হওয়ার দৌড়ে রয়েছেন তিনি| এদিন বললেন, ভারত আর চীন সহ কয়েকটি দেশই মার্কিনিদের চাকরি কাড়ছে| তিনি প্রেসিডেন্ট হলে দেশবাসীর রুজিরুটি ফেরানোর প্রতিশ্রুতিও দিলেন|

Releated Posts

কানাডায় পালানোর চেষ্টার সময় গ্রেফতার পাঞ্জাবের গ্যাং-সন্দেহভাজন, দাবি এফবিআইয়ের

ওয়াশিংটন, ১৮ জুলাই (আইএএনএস): পাঞ্জাব-ভিত্তিক একটি আন্তর্জাতিক অপরাধচক্রের সন্দেহভাজন সদস্য নীতিশ কৌশল ওরফে ‘লালা’ কানাডায় পালানোর চেষ্টা করছিলেন…

ByByNews Desk Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026
Scroll to Top