News Flash

  • Home
  • Uncategorized
  • সঞ্জয়ের গান্ধীগিরি মেনে চলা উচিত, টুইট শত্রুঘ্ন সিনহার
Image

সঞ্জয়ের গান্ধীগিরি মেনে চলা উচিত, টুইট শত্রুঘ্ন সিনহার

মুম্বই, ২৮ ফেব্রুয়ারি (হি.স.): গান্ধীগিরি মেনে চলা উচিত সঞ্জয় দত্তের| টুইট করে এমনটাই জানালেন অভিনেতা তথা রাজনীতিবিদ শত্রুঘ্ন সিনহা| টানা ৪২ মাস কারাবাসের পর গত বৃহস্পতিবার পুণের ইয়েরওয়াড়া জেল থেকে মুক্তি পেয়েছেন বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত| রবিবার টুইটারে শত্রুঘ্ন লিখেছেন, মুন্নাভাই এমবিবিএস ছবিতে সঞ্জয় যে গান্ধীগিরির আদর্শ মেনেছিলেন, এখন সেটিই অনুসরণ করা উচিত তাঁর| একই সঙ্গে শত্রুঘ্ন জানিয়েছেন, সঞ্জয় দত্ত জেল থেকে মুক্ত হয়ে ঘরে ফেরায়, তিনি ভীষণই খুশি|উল্লেখ্য, ১৯৯৩ সালের ১২ মার্চ পরপর ১৩টি বিস্ফোরণে কেঁপে ওঠে বাণিজ্যনগরী মুম্বই| এর পরই বেআইনিভাবে নাইন এমএম পিস্তল ও একে-ফিফটি সিক্স রাইফেল রাখার অপরাধে টাডা আইনে গ্রেফতার হন সঞ্জয় দত্ত| ২০০৬ সালে সঞ্জয় দত্তকে ৬ বছরের কারাদণ্ডের নির্দেশ দেয় টাডা আদালত| ২০০৭ সালে সুপ্রিম কোর্টের নির্দেশে জামিনে মুক্তি পান| ২০১৩ সালে সঞ্জয় দত্তর কারাদণ্ডের মেয়াদ ৬ বছর থেকে কমিয়ে ৫ বছর করে সুপ্রিম কোর্ট| ওই বছরেরই ১০ মে সাজা পুনর্বিবেচনার আবেদন খারিজ করে সঞ্জয় দত্তকে আত্মসমর্পণের নির্দেশ দেয় সর্বোচ্চ আদালত| ২০১৩-র ১৬ মে টাডা কোর্টে আত্মসমর্পণ করেন সঞ্জয় দত্ত| শেষ পর্যন্ত সংশোধনাগারে ভাল আচরণের জন্য সঞ্জয়কে মুক্তি দেওয়ার প্রস্তাবে অনুমোদন দেয় মহারাষ্ট্র সরকার| টানা ৪২ মাস কারাবাসের পর গত বৃহস্পতিবার পুণের ইয়েরওয়াড়া জেল থেকে মুক্তি পান মুন্নাভাই|

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top