News Flash

  • Home
  • Uncategorized
  • ব্যাঙ্ক বোর্ড বু্যরো গঠনের অনুমতি দিলেন প্রধানমন্ত্রী, চেয়ারম্যান হচ্ছেন বিনোদ রাই
Image

ব্যাঙ্ক বোর্ড বু্যরো গঠনের অনুমতি দিলেন প্রধানমন্ত্রী, চেয়ারম্যান হচ্ছেন বিনোদ রাই

delhi mapনয়াদিল্লি, ২৮ ফেব্রুয়ারি (হি.স.): সরকারি ব্যাঙ্কের অনাদায়ী ঋণ ক্রমশ বেড়েই চলেছে| এই সমস্যা কমাতে রবিবার ব্যাঙ্ক বোর্ড বু্যরো গঠন করার অনুমতি দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী| গত মাসেই পদ্ম পুরস্কার পাওয়া প্রাক্তন সিএজি বিনোদ রাই বু্যরোর বোর্ডের চেয়ারম্যান হচ্ছেন| সদস্য মনোনীত হয়েছেন রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্ক অফ বরোদার প্রাক্তন প্রধান অনিল খাণ্ডেলওয়াল এবং ক্রিসিল-এর প্রাক্তন প্রধান রূপা কুদওয়া| সরকারি ব্যাঙ্কের কাজকর্মে রাজনৈতিক হস্তক্ষেপ যতটা সম্ভব কমানোর চেষ্টা করবে বোর্ড| এছাড়াও বিভিন্ন ব্যাঙ্কের ডিরেক্টরদের মনোনয়ন দেওয়া, বাজার থেকে অর্থ তোলা এবং অনাদায়ী ঋণ উদ্ধারে সরকারি ব্যাঙ্কগুলিকে পরামর্শ দেওয়ার কাজ করবে| সরকারি ব্যাঙ্কগুলিতে কেন্দ্রের যাবতীয় বিনিয়োগের দেখভালও করবে তাঁরা|রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্কগুলিতে অনাদায়ী ঋণ বাড়তে বাড়তে প্রায় ৪ লাখ কোটি টাকা ছুঁয়ে ফেলেছে| এটা শেয়ার বাজারে ব্যাঙ্কগুলির মোট সম্পদের প্রায় দেড়গুণ| অবস্থা ক্রমশ খারাপ হচ্ছে দেখে রিজার্ভ ব্যাঙ্ক জানিয়ে দিয়েছে, ২০১৭ সালের মার্চের মধ্যে ব্যাঙ্কগুলিকে খেলাপি ঋণের সমস্যা মিটিয়ে ফেলতে হবে| এমন কড়া নির্দেশ পাওয়ার পর রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্কগুলি গত ডিসেম্বরে শেষ হওয়া চলতি অর্থবর্ষের তৃতীয় ত্রৈমাসিকে তাঁদের লাভের অঙ্ক থেকে খেলাপি ঋণ বাদ দেওয়া শুরু করেছে| সেজন্য স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার লাভের পরিমাণ এই ত্রৈমাসিকে প্রায় ৬৭% কমে গিয়েছে| লাভের পরিমাণ কমেছে বা ক্ষতি বেড়েছে অন্য সরকারি ব্যাঙ্কগুলিরও|

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top