News Flash

  • Home
  • Uncategorized
  • পনের জন্য স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন
Image

পনের জন্য স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

hammerনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ ফেব্রুয়ারি৷৷ পণের দায়ে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীকে যাবজ্জীবন কারাদন্ডের নির্দেশ দিয়েছে পশ্চিম জেলার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত৷ সাজাপ্রাপ্ত ব্যক্তির নাম প্রশান্ত দেব ওরফে রাজু৷
পণের দায়ে নির্যাতন ও হত্যার ঘটনা উপর্যুপরি বৃদ্ধি পেয়ে চলেছে৷ পণের দায়ে স্ত্রীকে হত্যার দায়ে পশ্চিম জেলার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত পূর্ব থানাধীন আড়ালিয়ার মধ্যপাড়ার প্রশান্ত দেব ওরফে রাজুকে যাবজ্জীবন কারাদন্ডের নির্দেশ দিয়েছে৷ জানা যায়, ২০০৮ সালের জুন মাসে বিশ্রামগঞ্জ থানাধীন দক্ষিণ চড়িলামের সুমি দেব ওরফে মায়ার সামাজিক প্রথায় বিয়ে হয়েছিল আগরতলা পূর্ব থানাধীন আড়ালিয়ার মধ্যপাড়ার প্রশান্ত দেব ওরফে রাজুর সঙ্গে৷ পণের দায়ে ২০১০ সালের ১৫ মার্চ স্ত্রীকে শ্বাসরুদ্ধ করে হত্যা করেছিল স্বামী৷ পুলিশ তাকে গ্রেপ্তার করে৷ জামিনে মুক্তি মেয়ে দীর্ঘদিন পালিয়ে বেড়াচ্ছিল প্রশান্ত৷২০১৫ সালের ১৫ আগস্ট পুলিশ তাকে পুনরায় গ্রেপ্তার করে৷ এই মামলায় ২৭ জন সাক্ষী দেন৷ শুক্রবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ এস বি দত্ত এই মামলার রায় দেন৷ হত্যাকারী প্রশান্ত দেবকে যাবজ্জীবন কারাদন্ডের নির্দেশ দেওয়া হয়েছে৷ এই মামলার রায়ের মধ্য দিয়ে আইন আদালতের প্রতি সাধারণ মানুষের আস্থা আরো বেড়েছে৷

Releated Posts

কানাডায় পালানোর চেষ্টার সময় গ্রেফতার পাঞ্জাবের গ্যাং-সন্দেহভাজন, দাবি এফবিআইয়ের

ওয়াশিংটন, ১৮ জুলাই (আইএএনএস): পাঞ্জাব-ভিত্তিক একটি আন্তর্জাতিক অপরাধচক্রের সন্দেহভাজন সদস্য নীতিশ কৌশল ওরফে ‘লালা’ কানাডায় পালানোর চেষ্টা করছিলেন…

ByByNews Desk Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026
Scroll to Top