নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ ফেব্রুয়ারি৷৷ পণের দায়ে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীকে যাবজ্জীবন কারাদন্ডের নির্দেশ দিয়েছে পশ্চিম জেলার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত৷ সাজাপ্রাপ্ত ব্যক্তির নাম প্রশান্ত দেব ওরফে রাজু৷
পণের দায়ে নির্যাতন ও হত্যার ঘটনা উপর্যুপরি বৃদ্ধি পেয়ে চলেছে৷ পণের দায়ে স্ত্রীকে হত্যার দায়ে পশ্চিম জেলার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত পূর্ব থানাধীন আড়ালিয়ার মধ্যপাড়ার প্রশান্ত দেব ওরফে রাজুকে যাবজ্জীবন কারাদন্ডের নির্দেশ দিয়েছে৷ জানা যায়, ২০০৮ সালের জুন মাসে বিশ্রামগঞ্জ থানাধীন দক্ষিণ চড়িলামের সুমি দেব ওরফে মায়ার সামাজিক প্রথায় বিয়ে হয়েছিল আগরতলা পূর্ব থানাধীন আড়ালিয়ার মধ্যপাড়ার প্রশান্ত দেব ওরফে রাজুর সঙ্গে৷ পণের দায়ে ২০১০ সালের ১৫ মার্চ স্ত্রীকে শ্বাসরুদ্ধ করে হত্যা করেছিল স্বামী৷ পুলিশ তাকে গ্রেপ্তার করে৷ জামিনে মুক্তি মেয়ে দীর্ঘদিন পালিয়ে বেড়াচ্ছিল প্রশান্ত৷২০১৫ সালের ১৫ আগস্ট পুলিশ তাকে পুনরায় গ্রেপ্তার করে৷ এই মামলায় ২৭ জন সাক্ষী দেন৷ শুক্রবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ এস বি দত্ত এই মামলার রায় দেন৷ হত্যাকারী প্রশান্ত দেবকে যাবজ্জীবন কারাদন্ডের নির্দেশ দেওয়া হয়েছে৷ এই মামলার রায়ের মধ্য দিয়ে আইন আদালতের প্রতি সাধারণ মানুষের আস্থা আরো বেড়েছে৷
পনের জন্য স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন
Releated Posts
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…
সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের
আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…
ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ…


















