News Flash

  • Home
  • Uncategorized
  • প্রণয়ের জেরে গৃহবধূকে পিটিয়ে হত্যা বিলোনীয়ায়
Image

প্রণয়ের জেরে গৃহবধূকে পিটিয়ে হত্যা বিলোনীয়ায়

domestic violanceনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ ফেব্রুয়ারি৷৷ দক্ষিণ ত্রিপুরা জেলার বিলোনিয়ার শিবপুরে গুণমতি ত্রিপুরা নামে মহিলাকে হত্যার রহস্য উদঘাটন করতে সক্ষম হল বিলোনিয়া থানার পুলিশ৷ পরকিয়া প্রেম সংক্রান্ত ঘটনার জেরেই এই হত্যাকান্ড সংগঠিত হয়েছে৷
গত ২০ ফেব্রুয়ারি রাতে বিলোনিয়ার শিবপুরে এক মহিলাকে পিটিয়ে হত্যা করেছিল দুষৃকতীরা৷ এই ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ প্রসেনজিৎ সেন নামে এক যুবককে আটক করেছিল৷ তাকে তিন দিনের পুলিশ রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করে হত্যাকান্ডের ক্লু খঁুজে পেয়েছে৷ জানা যায়, প্রসেনজিতের বাবার সঙ্গে গুণমতি ত্রিপুরার অবৈধ সম্পর্ক ছিল৷ সে কারণেই প্রসেনজিৎ গুণমতি ত্রিপুরাকে হত্যা করেছে বলে স্বীকার করেছে৷ এমনকি হত্যাকান্ডে ব্যবহৃত লাঠিও উদ্ধার করেছে পুলিশ৷ প্রসেনজিৎ নিজেই ঘটনাস্থল থেকে দেড়শ মিটার দূর থেকে লাঠিটি এনে পুলিশের হাতে তুলে দিয়েছে৷
নিহত গুণমতি ত্রিপুরার সঙ্গে যে দুজন ঘটনার সময় ছিলেন তাদের জবানবন্দী অনুযায়ী হত্যাকান্ডে ৪-৫ জন জড়িত ছিল৷ একজনকে আটক করা হলেও অন্যান্যদের এখনো আটক করা যায়নি৷ এদিকে আটক প্রসেনজিৎ সেন হত্যার দায় স্বীকার করলেও তার সঙ্গে আর কেউ ছিল না বলে জানায়৷

Releated Posts

কানাডায় পালানোর চেষ্টার সময় গ্রেফতার পাঞ্জাবের গ্যাং-সন্দেহভাজন, দাবি এফবিআইয়ের

ওয়াশিংটন, ১৮ জুলাই (আইএএনএস): পাঞ্জাব-ভিত্তিক একটি আন্তর্জাতিক অপরাধচক্রের সন্দেহভাজন সদস্য নীতিশ কৌশল ওরফে ‘লালা’ কানাডায় পালানোর চেষ্টা করছিলেন…

ByByNews Desk Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026
Scroll to Top