News Flash

  • Home
  • Uncategorized
  • পুর পরিষদের উদাসীন মনোভাবে বিষিয়ে উঠছে খোয়াইয়ের হাওয়া
Image

পুর পরিষদের উদাসীন মনোভাবে বিষিয়ে উঠছে খোয়াইয়ের হাওয়া

Khopwaiনিজস্ব প্রতিনিধি, খোয়াই, ২৬ ফেব্রুয়ারি৷৷ ডাস্টবিনন সর্বত্র থাকলে আবর্জনার স্তূপ কিন্তু ডাস্টবিনের আনাচে কানাচে৷ শহরের অভ্যন্তরে ব্যস্ততম এলাকায় স্তূপাকৃতি কেবলই পাহাড়ের রূপ নিচ্ছে৷ যেমন খোয়াই পুর পরিষদ এলাকা৷ বিশেষ বিসেষ এলাকাগুলিতে রাস্তার মোড়ে ময়লা আবর্জনার স্তূপ মানুষের যন্ত্রণার কারণ হয়ে উঠেছে৷ যত্রতত্র এসব ময়লা আবর্জনা জমা হয়ে থাকে৷ যে কারণে পুর এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের এলাকায় পঁচা দুর্গন্ধ ছড়ায়৷ শুধু পুর সভার আবর্জনা নয়, প্রায় প্রত্যেকটি বিদ্যালয়গুলোও অপরিষ্কার৷ জনগণ বলছেন, স্বচ্ছ ভারত অভিযান নামে একটি প্রকল্প চলছে৷ কিন্তু স মাজকে প্রকৃতপক্ষে পরিষ্কার পরিচ্ছন্ন করে তুলতে সঠিক সচেতনতামূলক প্রচার বা উদ্যোগ দেখা যায়না৷ অথচ মাননীয় রাজ্যপাল যখন খোয়াই শহরের প্রাণকেন্দ্রে ঝাড়ু হাতে স্বচ্ছ ভারত অভিযানে রাস্তা পরিষ্কারে হাত লাগালেন, তখন কিন্তু রাজ্যপালের সাথে ছবিতে এক ফ্রেমে আসতে অনেকেই উদ্যোগী হতে দেখা যায়৷ ঝাড়ু হাতে উপচে পড়া ভিড় দেখে রাজ্যপালও সন্তুষ্ট হয়ে ফিরেন৷ আবার যখন দ্বিতীয়বার একটি অনুষ্ঠানে যোগদান করতে রাজ্যপাল খোয়াই এলেন, তখনও খোয়াই সহ ত্রিপুরার রাজ্যের রাজধানীর স্বচ্ছভাব দেখে মুগ্দ হয়ে যান৷ খোয়াইয়ের অফিসটিলা থেকে সুভাষপার্ক হয়ে নৃপেন চক্রবর্তী এভিন্যু পর্যন্ত একদম ঝকঝকে করে তোলার ফলে এই বাঃ বাঃ কুড়িয়ে নেওয়ার পেছনে আবর্জনার স্তূপ বা দূর্গন্ধ কিন্তু কেউ টের পাননি৷ রাজ্যপালও নন৷ খোয়াই শহরের বিভিন্ন পথঘাট, সুকল চত্বর কিংবা অভ্যন্তরে তথৈবচ অবস্থা৷ অপরিচ্ছন্ন খোয়াইয়ের পেছনে পুর সভার দূরদর্শিতার অভাব আছে বলেই মনে করছেন জনসাধারণ৷ শুধুমাত্র পুর পরিষদকেই দায়ি করলে চলবে না৷ এই অপরিচ্ছন্ন পরিবেশের জন্য দায়ী জনগণের অসচেতনতাও৷ যত্রতত্র আবর্জনা ফেলা, এই সে আবর্জনা দিনের পর দিন পচে গলে দূর্গন্ধ ছড়ালেও কোনো উদ্যোগ নেই জনগণেরও৷ নোংরা আবর্জনাময় পরিবেশ গড়ে তুলছেন অসচেতন জনগণই৷ দায় এড়াতে পারবেনা পুর পরিষদও৷
প্রসঙ্গত, আজ থেকে ৬০ বছর আগে মাউন্ট এভারেস্টের চূড়ায় উঠেছিলেন দুই পর্বতারোহী৷ এরপর এখন পর্যন্ত অন্তত তিন হাজার পর্বতারোহী এভারেস্টের চূড়ায় উঠেছেন৷ এছাড়া ৮,৮৪৮ মিটারের এই পর্বতে প্রতি বছর আরোহণ করেন হাজারো মানুষ৷ তবে এদেরপ্রত্যেকেই যে পর্বত আরোহণের জন্য প্রশিক্ষিত, তা নয়৷ অনেকের দুঃসাহসিক অভিযান বা রোমাঞ্চের একটি অংশ হয়ে দাঁড়িয়েছে এটি৷ ফলে প্রশিক্ষণ না থাকায় তারা এভারেস্টের পরিবেশ দূষিত করেছেন, রেখে আসছেন নানা শরীরও, যা পরিবেশ দূষণের ঝঁুকিও বাড়াচ্ছে৷ গত ছয় দশকে অন্তত ৫০ টন আবর্জনা জমেছে সেখানে৷ এজন্য এভারেস্টকে বলা হচ্ছে বিশ্বের সবচেয়ে উঁচু ডাস্টবিন৷

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top