News Flash

  • Home
  • Uncategorized
  • বাবুরবাজারে সংঘর্ষে রক্তাক্ত দুই
Image

বাবুরবাজারে সংঘর্ষে রক্তাক্ত দুই

murderনিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ২৫ ফেব্রুয়ারী৷৷ পূর্ব রাজনৈতিক প্রতিহিংসার জের কৈলাসহরে বাবুর বাজারে দুই ব্যক্তির মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে৷ তাতে দুজনই আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন৷ একজনের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গেছে৷
বৃহস্পতিবার সন্ধ্যা আনুমানিক আটটা নাগাদ বাবুর বাজারে কংগ্রেস অফিসে বসেছিলেন নজিব আলি(৪৫)৷ তখন রাস্তা দিয়ে যাচ্ছিলেন সিপিএম সমর্থক মইজুল আমিন খান(৪২)৷ একে অপরকে দেখামাত্রই দুজনের মধ্যে তীব্র বাকবিতন্ডা শুরু হয়ে যায়৷ এক সময় তা হাতাহাতিতে পরিণত হয়৷ উত্তপ্ত অবস্থায় মইজুল আমিন খান ধারালো অস্ত্র দিয়ে নাজিব আলিকে আঘাত করেন৷ জানা গেছে, পাল্টা হিসেবে লাঠি দিয়ে মইজুল আমিন খানকে আঘাত করেন নাজিব আলি৷ দুজনই রক্তাক্ত অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়লে স্থানীয় জনগণ তাদের আরজিএম হাসপাতালে নিয়ে যান৷ এই ঘটনায় কংগ্রেস এবং সিপিএম উভয় দলের সমর্থকরা ঘটনাস্থলে রণমূর্তি ধারণ করেন৷ খবর পেয়ে ইরানি থানার পুলিশ টিএসআর বাহিনী নিয়ে ঘটনাস্থলে পৌঁছায়৷ জানা গেছে, ঊনকোটি জেলার পুলিশ সুপারও ঘটনাস্থলে যান৷ এই দুইদলের সমর্থকদের মধ্যে সংঘর্ষের জের পরিস্থিতি উত্তেজনাকর হয়ে উঠে৷ জানা গেছে, থানায় দুই দলই একে অপরের বিরুদ্ধে মামলা দায়ের করেছে৷ সংবাদ লেখা পর্যন্ত বাবুরবাজার এলাকায় পরিস্থিতি থমথমে রয়েছে বলে জানা গেছে৷

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top