News Flash

  • Home
  • Uncategorized
  • গৃহবধূকে হত্যা করে মুখে বিষ ঢেলে দিল স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন
Image

গৃহবধূকে হত্যা করে মুখে বিষ ঢেলে দিল স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন

muder photoনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ ফেব্রুয়ারি৷৷ সিধাই মোহনপুরের গোপাল নগরে এক গৃহবধূকে হত্যা করে মুখে বিষ ঢেলে দেওয়া হয়েছে৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷  রাজ্যে বধূনির্যাতন, বধূ হত্যা, ধর্ষণ ও গার্হস্থ্য হিংসার ঘটনা উপর্যুপরি বৃদ্ধি পেয়ে চলেছে৷ সিধাই মোহনপুরের গোপাল নগরে পণের দায়ে এক গৃহবধূকে স্বামী ও শ্বশুর বাড়ির লোকজনরা পরিকল্পিত ভাবে হত্যা করেছে৷ মৃত গৃহবধূর নাম প্রিয়াংকা দেবনাথ৷ স্বামীর নাম  পরিমল দেবনাথ৷  তাকে হত্যা করে মুখে বিষ ঢেলে দেওয়া হয়েছে বলে  আশঙ্কা ব্যক্ত করেছেন মৃতার  মামার বাড়ির লোকজনরা৷ মৃতার মামা অভিযোগ করেন পিতৃহারা প্রিয়াংকাকে ছোট বেলা থেকেই তারা লালন পালন করেন৷ এমনকি সাধ্যমতো জিনিসপত্র টাকা পয়সা দিয়েও সামাজিকভাবে বিয়ে দিয়েছেন৷ প্রায় ৬ বছর আগে প্রিয়াংকার বিয়ে হয়৷ তার ৪ বছরের একটি সন্তানও আছে৷ স্বামী ও শ্বশুর বাড়ির লোকজনরা মামার বাড়ি থেকে আরো টাকা পয়সা এনে দেবার জন্য ক্রমাগত নির্যাতন চালিয়ে যাচ্ছিল৷ কিন্তু টাকা  পয়সা মিটিয়ে দেওয়া সম্ভব হচ্ছিল না৷ সে কারণেই তাকে হত্যা করা হয়েছে বলে তিনি অভিযোগ করেছেন৷ স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে৷ পুলিশ মৃতার স্বামী পরিমল দেবনাথকে গ্রেপ্তার করেছে৷ শাশুড়ি কুমুদিনী দেবনাথ,  দেবর অরুণ দেবনাথ ও ঝা রীতা দেবনাথের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে৷

Releated Posts

কানাডায় পালানোর চেষ্টার সময় গ্রেফতার পাঞ্জাবের গ্যাং-সন্দেহভাজন, দাবি এফবিআইয়ের

ওয়াশিংটন, ১৮ জুলাই (আইএএনএস): পাঞ্জাব-ভিত্তিক একটি আন্তর্জাতিক অপরাধচক্রের সন্দেহভাজন সদস্য নীতিশ কৌশল ওরফে ‘লালা’ কানাডায় পালানোর চেষ্টা করছিলেন…

ByByNews Desk Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026
Scroll to Top