News Flash

  • Home
  • Uncategorized
  • বিয়ের প্রতিশ্রুতিতে সহবাস, কুমারী মা হলেন প্রেয়সী, প্রেমিক পলাতক
Image

বিয়ের প্রতিশ্রুতিতে সহবাস, কুমারী মা হলেন প্রেয়সী, প্রেমিক পলাতক

ফাইল ছবি
ফাইল ছবি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ ফেব্রুয়ারি৷৷ প্রেমে প্রতারণা! প্রেমিকা কুমারী মা হওয়ার তিনমাস অতিক্রান্ত হওয়ার পরও প্রতারক প্রেমিকের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারছে না পুলিশ৷ প্রায় ছমাস আগে বর্হিরাজ্যে চম্পট দিয়েছিল প্রতারক প্রেমিক রুবেল হুসেন৷ বিচারের আশায় তিন মাসের ছেলে সন্তানকে নিয়ে পুলিশের দ্বারে দ্বারে ঘুরছেন ঐ কুমারী মা৷ ঘটনা সোনামুড়া থানাধীন কলমক্ষেত খামারবাড়ি এলাকায়৷
সোনামুড়ার কলমক্ষেত খামারবাড়ি এলাকার অপেক্ষাকৃত বিত্তবান পরিবারের বখাটে যুবক রুবেল হুসেন পাশের বাড়ির এক নাবালিকা মেয়ের সঙ্গে প্রেমের নামে প্রতারণার জ্বালা বিছিয়েছিল৷ দিনের পর দিন নবম শ্রেণীতে পড়ুয়া শ্রমজীবী দরিদ্র পরিবারের ঐ মেয়েটিকে প্রেমের নামে রুবেল ধর্ষণ করে যায় বলে অভিযোগ৷ এক সময় এই নাবালিকা অন্তঃসত্ত্বা হয়ে পড়লে বর্হিরাজ্যে পালিয়ে যায় প্রতারক প্রেমিক রুবেল৷ এলাকার মাতববরদের জানিয়েও কাজ না হওয়ায় প্রায় ছমাস আগে বিস্তারিত অভিযোগ জানিয়ে সোনামুড়া থানায় রুবেলের বিরুদ্ধে মামলা করেন প্রতারিতা নাবালিকাটির মা৷ এসংক্রান্ত খবর সেয় সময় আওয়াজ সহ বিভিন্ন সংবাদ মাধ্যমেও প্রচারিত হয়েছিল৷ কিন্তু এ ছমাসেও লাভের লাভ কিছুই হয়নি৷ বর্হিরাজ্য লুকিয়ে থাকা অভিযুক্ত রুবেলকে ছমাসেও পাকড়াও করা সম্ভব হয়নি৷ বীরপঙ্গুর করিতকর্মা পুলিশের এখনো বিচার পাওয়ার আশায় তিন মাসের অবৈধ পুত্র সন্তানকে নিয়ে পুলিশের দ্বারে দ্বারে ঘুরছেন ঐ কুমারী মা ও তার পরিবারের সদস্যরা৷
সামাজিক লজ্জায় বর্তমানে সুকলে যাতায়াত পড়াশুনা সবই বন্ধ হয়ে গিয়েছে ঐ নাবালিকা কুমারী মা’টির৷ খবর অনুযায়ী গুয়াতে আত্মগোপন করে রয়েছে প্রতারক প্রেমিক অভিযুক্ত রুবেল৷ এখবর রয়েছে পুলিশের কাছেও৷ তা সত্ত্বেও এতদিন অতিক্রান্ত হয়ে গেলেও রুবেলকে পাকড়াও করতে অপারগ সোনামুড়া থানার পুলিশ৷ ডিএনএ পরীক্ষার জন্য তিন মাসের পুত্র সন্তাটির রক্তের নমুনা সংগ্রহ করেছে পুলিশ৷ এখানেই পুলিশের ভূমিকায় প্রশ্ণ তুলছেন প্রতারিতা কুমারী মার পরিবার৷ তাদের প্রশ্ণ রুবেলের রক্তের নমুনা সংগ্রহ না করে তার সন্তানের রক্তের নমুনা সংগ্রহ করে কি করবে পুলিশ? পুলিশের এই খামখেয়ালিপনায় কি হতে যাচ্ছে এই কুমারী মা ও তার সন্তানের ভবিষ্যৎ? বুঝে উঠতে পারছেন না অভিজ্ঞরাও৷ আদৌ পুলিশ বিত্তবান রুবেলকে পাকড়াও করবে কি? নাকি পুলিশের সঙ্গে গোপনে রফা হয়ে গেছে প্রতারকের? এসব প্রশ্ণও উঁুকিঝঁুকি দিতে শুরু করেছে ইতিমধ্যেই৷

Releated Posts

কানাডায় পালানোর চেষ্টার সময় গ্রেফতার পাঞ্জাবের গ্যাং-সন্দেহভাজন, দাবি এফবিআইয়ের

ওয়াশিংটন, ১৮ জুলাই (আইএএনএস): পাঞ্জাব-ভিত্তিক একটি আন্তর্জাতিক অপরাধচক্রের সন্দেহভাজন সদস্য নীতিশ কৌশল ওরফে ‘লালা’ কানাডায় পালানোর চেষ্টা করছিলেন…

ByByNews Desk Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026
Scroll to Top