News Flash

  • Home
  • Uncategorized
  • মাসীর বাড়িতে যুবকের ফাঁসিতে ঝুলন্ত লাশ উদ্ধার
Image

মাসীর বাড়িতে যুবকের ফাঁসিতে ঝুলন্ত লাশ উদ্ধার

suicideনিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ২৩ ফেব্রুয়ারি৷৷ মাসীর বাড়িতে বেড়াতে এসে ফাঁসিতে ঝুলল এক যুবক৷ তবে খুব না আত্মহত্যা এনিয়ে এলাকাবাসীদের মধ্যে প্রশ্ণ উটতে শুরু করে দিয়েছে গোটা এলাকাজুড়ে৷ পুলিশের তদন্ত ক্রমে সঠিক তথ্য বের হবে৷ ঘটনাটি ঘঠেছে তেলিয়ামুড়া থানাধীন মধ্য কৃষ্ণপুরের বালুছড়া এলাকায়৷ মৃত যুবকের নাম রাকেশ পাল৷ বয়স ২৫ বছর৷ বাড়ী রাজধানীর পশ্চিম ভূবন বন এলাকায়৷ ময়না তদন্তের পরে মৃত দেহটি পরিবারের হাতে তোলে দেওয়া হয়৷
মঙ্গলবার সকালে বালুছড়া এলাকার এক কৃষক নিজের খেতে কাজ করতে গিয়ে দেখতে পায় সেগুন গাছে ফাঁসিতে ঝুলে রয়েছে এক যুবক৷ এলাকার মধ্যে ফাঁসিরক সংবাদ ছড়িয়ে পড়তেই এলাকাবাসীরা ঘটনাস্থলে ছুটে আসে৷ খবর দেওয়া হয় তেলিয়ামুড়া থানায়৷ পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গাছ থেকে মৃত দেহটি নামিয়ে তেলিয়ামুড়া হাসপাতালে নিয়ে আসে৷ এদিকে তৎসময়ে কেউ মৃত যুবকের কেউ পরিচয় দিতে পারে নি৷ পরে অবশ্য যুবকের পরিচয় পাওয়া হয়৷ তার বাড়ী রাজধানীর পশ্চিম ভূবননে৷ গত রবিবার সে মালিকের কাছ থেকে পারিশ্রমিক নিয়ে কৃষ্ণ পুর এলাকার বিকাশ দেবের বাড়ীতে বেড়াতে আসে৷ বিকাশ দেব রাকেশের মেসু হন৷ সোমবার সকাল থেকে বাড়ী যাবে বলে ওনার বাড়ী থেকে বের হয়৷ একাংশ এলাকাবাসীদের অভিমত, সোমবার রাতে ওই ঘটনাস্থলে বসে গাজা পান করে রাকেশ৷ পরে রাতের কোন এক সময় নিজের শাট দিয়েই ফাঁসি দেয় রাকেশ৷ আবার একাংশ জনগনদের অভিমত৷ খুন করে ফাঁসিতে ঝুলিয়ে রেখেছে রাকেশকে৷ তবে এখন দেখার বিষয় রাকেশের মৃত্যু আদতে খুন না আত্মহত্যা, তা পুলিশের তদন্তে বেরিয়ে আসবে৷

Releated Posts

কানাডায় পালানোর চেষ্টার সময় গ্রেফতার পাঞ্জাবের গ্যাং-সন্দেহভাজন, দাবি এফবিআইয়ের

ওয়াশিংটন, ১৮ জুলাই (আইএএনএস): পাঞ্জাব-ভিত্তিক একটি আন্তর্জাতিক অপরাধচক্রের সন্দেহভাজন সদস্য নীতিশ কৌশল ওরফে ‘লালা’ কানাডায় পালানোর চেষ্টা করছিলেন…

ByByNews Desk Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026
Scroll to Top