News Flash

  • Home
  • Uncategorized
  • বেআইনী বহুতল ঃ ব্যবস্থা নিতে পুর নিগমকে নির্দেশ হাইকোর্টের
Image

বেআইনী বহুতল ঃ ব্যবস্থা নিতে পুর নিগমকে নির্দেশ হাইকোর্টের

Highcourt of Tripura Imageনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ ফেব্রুয়ারি৷৷ রাজধানী আগরতলা শহরের বহুতল বাড়িগুলি সম্পর্কে স্বত:প্রণোদিত মামলা গ্রহণ করেছিল হাইকোর্ট৷ বহুতল বাড়ি নির্মাণের জন্য আইনীপন্থা অবলম্বন করতে পুর নিগমকে নির্দেশ দেওয়া হয়েছিল৷ হাইকোর্টের মুখ্যবিচারপতি দীপককুমার গুপ্তা ও বিচারপতি এসসি দাশের ডিভিশন বেঞ্চে মামলাটি শুনানির জন্য উঠে৷ হাইকোর্টের নির্দেশে আগরতলা পুর নিগম কর্তৃপক্ষ শহরের বে-আইনী ২১টি বহুতল বাড়ি চিহ্ণিত করে৷ এর মধ্যে ১২টি বহুতল বাড়ির ইন্সপেকশন রিপোর্ট আদালতে জমা দিয়েছে আগরতলা পুরনিগম৷ বাকি নয়টি  বহুতল বাড়ির প্ল্যানের নথিপত্র পুর নিগমের অফিস স্থানান্তরের সময় হারিয়ে গেছে বলে আদালতকে জানানো হয়৷ উচ্চ আদালত ঐ নয়টি বহুতল বাড়ির মালিকের কাছ থেকে সংশ্লিষ্ট নথি সংগ্রহ করতে  ১৬ই মার্চের মধ্যে নির্দেশ দিয়েছে৷ পাশাপাশি ২১টি বহুতল নির্মাণের স্বপক্ষে নিগমের প্ল্যান ছিল কিনা তাও খতিয়ে দেখতে  বলা হয়েছে৷   এক্ষেত্রে প্ল্যান বর্হিভূত অংশগুলি ভেঙ্গে ফেলার নির্দেশও দিয়েছে আদালত৷ গোটা প্রক্রিয়া আগামী জুন মাসের মধ্যে সম্পন্ন করার জন্য আগরতলা পুর নিগম কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ৷

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top