News Flash

  • Home
  • Uncategorized
  • প্রাণ নাশের হুমকি সলমনকে, বাড়ল নিরাপত্তা
Image

প্রাণ নাশের হুমকি সলমনকে, বাড়ল নিরাপত্তা

salman khanমুম্বই, ২৩ ফেব্রুয়ারি (হি.স.): প্রাণ নাশের হুমকি পেলেন বলিউড অভিনেতা সলমন খান| মুম্বই পুলিশের তরফে জানানো হয়েছে, এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি দু’বার মুম্বই পুলিশের কন্ট্রোল রুমে ফোন করে সলমন খানকে প্রাণ নাশের হুমকি দিয়েছে| গত ১৬ ফেব্রুয়ারির সেই ফোন কল ট্র্যাক করে মুম্বই পুলিশ কন্ট্রোল রুম জানতে পেরেছে কোন জায়গা থেকে ফোনটি করা হয়েছিল| পুলিশ একে ভুয়ো ফোনকল বলে অনুমান করলেও, কোনও ঝুঁকি নেওয়া হচ্ছে না| পুলিশ তদন্ত চালাচ্ছে|
পুলিশ জানিয়েছে, কন্ট্রোল রুমে ফোন করে ওই ব্যক্তি জানায়, `সলমন খানকো ম্যায় গোলি মারুঙ্গা|’ এদিকে, প্রাণ নাশের হুমকির জেরে সলমনের নিরাপত্তাও বাড়ানো হল| যদিও এ প্রসঙ্গে সলমন বা তঁার পরিবারের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি|

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top