মুম্বই, ২৩ ফেব্রুয়ারি (হি.স.): প্রাণ নাশের হুমকি পেলেন বলিউড অভিনেতা সলমন খান| মুম্বই পুলিশের তরফে জানানো হয়েছে, এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি দু’বার মুম্বই পুলিশের কন্ট্রোল রুমে ফোন করে সলমন খানকে প্রাণ নাশের হুমকি দিয়েছে| গত ১৬ ফেব্রুয়ারির সেই ফোন কল ট্র্যাক করে মুম্বই পুলিশ কন্ট্রোল রুম জানতে পেরেছে কোন জায়গা থেকে ফোনটি করা হয়েছিল| পুলিশ একে ভুয়ো ফোনকল বলে অনুমান করলেও, কোনও ঝুঁকি নেওয়া হচ্ছে না| পুলিশ তদন্ত চালাচ্ছে|
পুলিশ জানিয়েছে, কন্ট্রোল রুমে ফোন করে ওই ব্যক্তি জানায়, `সলমন খানকো ম্যায় গোলি মারুঙ্গা|’ এদিকে, প্রাণ নাশের হুমকির জেরে সলমনের নিরাপত্তাও বাড়ানো হল| যদিও এ প্রসঙ্গে সলমন বা তঁার পরিবারের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি|
প্রাণ নাশের হুমকি সলমনকে, বাড়ল নিরাপত্তা
Releated Posts
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…
সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের
আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…
ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ…


















