নয়াদিল্লি, ২৩ ফেব্রুয়ারি (হি.স.): ছাত্র মিছিলের জেরে ফের উত্তপ্ত দিল্লি| নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে এবার উঠল ছাত্র ও দলিতবিরোধী মানসিকতার অভিযোগ| দেশদ্রোহিতার অভিযোগে ধৃত ছাত্রনেতা কানহাইয়া কুমারের মুক্তির দাবি তো ছিলই| এবার হায়দরাবাদ কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের পিএইচডি গবেষক রোহিত ভেমুলার আত্মহত্যার ঘটনার প্রতিবাদেও দিল্লির রাজপথে নামলেন জেএনইউ-র পড়ুয়ারা|
মঙ্গলবার দিল্লির অম্বেডকর ভবন থেকে যন্তরমন্তর পর্যন্ত মিছিল করেন তাঁরা| দেশবিরোধী স্লোগান দেওয়ার অভিযোগে অভিযুক্ত উমর খালেদ ও সতীর্থদের এই মিছিলে হাঁটার কথা থাকলেও শেষপর্যন্ত তাঁরা মিছিলে যোগ দেননি| মিছিলে হাজির ছিলেন সিপিএমের পলিটবু্যরো সদস্য বৃন্দা কারাত|

রোহিত ভেমুলার আত্মহত্যার প্রতিবাদ, ছাত্র মিছিলের জেরে ফের উত্তপ্ত দিল্লি
Releated Posts
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…
সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের
আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…
ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ…


















