শ্রীনগর, ২৩ ফেব্রুয়ারি (হি.স.): জম্মু ও কাশ্মীরের প্যাম্পোরে অপারেশন শেষ| টানা তিন দিন ধরে ক্রমাগত গুলির লড়াইয়ের পর অবশেষে খতম হল তিন জঙ্গি| মঙ্গলবার সকালে মেজর জেনারেল দত্ত সাংবাদিকদের জানান, লড়াইয়ের তিন জঙ্গির মৃতু্য হয়েছে| তিনি বলেন, `তিন জঙ্গিই সীমান্তের ওপার থেকে এসেছিল বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে| কারণ, এদের হামলার ছক বা অপারেশনের ছক সবই লস্করের ছাপ মারা| তবে এখনও পর্যন্ত তিন জঙ্গিকে শনাক্ত করার কাজ শেষ হয়নি| জঙ্গিদের কাছ থেকে প্রচুর অস্ত্র এবং বেশ কয়েকদিনের রসদ উদ্ধার হয়েছে|’
গত শনিবার বিকেলে শ্রীনগর-জম্মু জাতীয় সড়কে সিআরপিএফ কনভয়ে হামলা চালায় জঙ্গিরা| সেনা পাল্টা গুলি চালালে প্যাম্পোরে বাণিজ্যিক উন্নয়ন ইনস্টিটিউটে লুকিয়ে পড়ে জঙ্গিরা| তিন দিন ধরে ক্রমাগত গুলির লড়াইয়ের পর অবশেষে খতম হল তিন জঙ্গি|
এদিকে, জঙ্গি-সেনা লড়াই যখন অব্যাহত তখন স্থানীয় কয়েকটি মসজিদ থেকে জঙ্গিদের এবং পাকিস্তানের সমর্থণে অডিও টেপ চালানো হয়| ভারতীয় গোয়েন্দা সংস্থা জানিয়েছে, এই টেপগুলি সম্প্রতি পাকিস্তান থেকে কাশ্মীরে আনা হয়েছে| তবে পুলিশ মসজিদে ঢুকে এই টেপ বন্ধ করতে পারেনি| মাইকে বার বার শোনা গিয়েছে, `জিভে জিভে পাকিস্তান’, `হম কেয়াচাহতে হ্যায়’, আজাদির-মতো স্লোগান|
প্যাম্পোরে গুলির লড়াই শেষ, খতম ৩ জঙ্গি
Releated Posts
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…
সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের
আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…
ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ…


















