News Flash

  • Home
  • Uncategorized
  • প্যাম্পোরে গুলির লড়াই শেষ, খতম ৩ জঙ্গি
Image

প্যাম্পোরে গুলির লড়াই শেষ, খতম ৩ জঙ্গি

J&Kশ্রীনগর, ২৩ ফেব্রুয়ারি (হি.স.): জম্মু ও কাশ্মীরের প্যাম্পোরে অপারেশন শেষ| টানা তিন দিন ধরে ক্রমাগত গুলির লড়াইয়ের পর অবশেষে খতম হল তিন জঙ্গি| মঙ্গলবার সকালে মেজর জেনারেল দত্ত সাংবাদিকদের জানান, লড়াইয়ের তিন জঙ্গির মৃতু্য হয়েছে| তিনি বলেন, `তিন জঙ্গিই সীমান্তের ওপার থেকে এসেছিল বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে| কারণ, এদের হামলার ছক বা অপারেশনের ছক সবই লস্করের ছাপ মারা| তবে এখনও পর্যন্ত তিন জঙ্গিকে শনাক্ত করার কাজ শেষ হয়নি| জঙ্গিদের কাছ থেকে প্রচুর অস্ত্র এবং বেশ কয়েকদিনের রসদ উদ্ধার হয়েছে|’
গত শনিবার বিকেলে শ্রীনগর-জম্মু জাতীয় সড়কে সিআরপিএফ কনভয়ে হামলা চালায় জঙ্গিরা| সেনা পাল্টা গুলি চালালে প্যাম্পোরে বাণিজ্যিক উন্নয়ন ইনস্টিটিউটে লুকিয়ে পড়ে জঙ্গিরা| তিন দিন ধরে ক্রমাগত গুলির লড়াইয়ের পর অবশেষে খতম হল তিন জঙ্গি|
এদিকে, জঙ্গি-সেনা লড়াই যখন অব্যাহত তখন স্থানীয় কয়েকটি মসজিদ থেকে জঙ্গিদের এবং পাকিস্তানের সমর্থণে অডিও টেপ চালানো হয়| ভারতীয় গোয়েন্দা সংস্থা জানিয়েছে, এই টেপগুলি সম্প্রতি পাকিস্তান থেকে কাশ্মীরে আনা হয়েছে| তবে পুলিশ মসজিদে ঢুকে এই টেপ বন্ধ করতে পারেনি| মাইকে বার বার শোনা গিয়েছে, `জিভে জিভে পাকিস্তান’, `হম কেয়াচাহতে হ্যায়’, আজাদির-মতো স্লোগান|

Releated Posts

বাংলাদেশে ডেঙ্গু পরিস্থিতির অবনতি, মৃত বেড়ে ৫৯, আক্রান্ত প্রায় ১৮ হাজার

ঢাকা, ৮ আগস্ট (আইএএনএস): বাংলাদেশে ডেঙ্গুর প্রকোপ ক্রমশ বাড়ছে। চলতি বছরে এখনও পর্যন্ত ডেঙ্গুতে অন্তত ৫৯ জনের মৃত্যু…

ByByNews Desk Aug 8, 2026

চাম্বায় ১০০ ফুট গভীর খাদে বাস পড়ে হিমাচলে মৃত ৭, আহত ১১

শিমলা, ৮ আগস্ট (আইএএনএস): হিমাচল প্রদেশের চাম্বা জেলায় শনিবার ভয়াবহ বাস দুর্ঘটনায় অন্তত সাতজনের মৃত্যু হয়েছে এবং ১১…

ByByNews Desk Aug 8, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026
Scroll to Top