নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ ফেব্রুয়ারি৷৷ পূর্ব শত্রুতার জেরে প্রকাশ্য দিবালোকে এক ব্যক্তির উপর আক্রমণ চালাল এলাকার এক দুর্বৃত্ত৷ ঘটনা নূতন বাজার থানাধীন উত্তর একছড়ি এলাকায়৷ গুরুতর আহত ব্যক্তির বর্তমানে গোমতী জেলা হাসপাতালে চিকিৎসা চলছে৷
ঘটনার বিবরণে জানা যায়, জঙ্গল থেকে লাকড়ি আনা নিয়ে উত্তর একছড়ি ভিলেজের ডেপাইছড়ি এলাকার বাসিন্দা আব্দুল মালেকের ছোট ছেলে তরু মিয়ার সাথে দীর্ঘ দুই মাস আগে ওই ভিলেজের নিলধন পাড়ার বাসিন্দা কালা মিয়ার ছেলে সোহাগ মিয়ার বিবাদ শুরু হয়৷ প্রথম অবস্থায় দুই পক্ষই ভিলেজ কমিটির চেয়ারপার্সনের নিকট লিখিতভাবে অভিযোগ জানায়৷ কিন্তু ভিলেজ কমিটি কর্তৃপক্ষ এই ঘটনার মীমাংসার কোন উদ্যোগ গ্রহণ করেনি৷ আর এই সুযোগকে কাজে লাগিয়ে সোহাগ মিয়া বিগত দুই মাসে বেশ কয়েকবার তরু মিয়াকে হুমকি দিয়েছে বলে অভিযোগ৷ এমনকি একদিন উত্তর একছড়ি বাজারে সকলের সামনে সোহাগ মিয়া তাকে প্রাণে মারার হুমকি দিয়েছে বলে জানান তরু মিয়া৷ অবশেষে রবিবার সকাল আটটা নাগাদ ডেপাইছড়ি বাজারে তরু মিয়ার পেছন থেকে এসে সোহাগ মিয়া আক্রমণ চালায়৷ সোহাগ মিয়া ও তার স্ত্রী তরু মিয়াকে রাস্তায় ফেলে বেধড়ক মারধর করে৷ পরবর্তী সময় এলাকাবাসীর তৎপরতা তরু মিয়াকে সোহাগের হাত থেকে বাঁচিয়ে নূতন বাজার গ্রামীণ হাসপাতালে পাঠানো হয়৷ কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসার পর তরু মিয়াকে জেলা হাসপাতালে রেফার করে দেয়৷ তবে পুরো ঘটনায় নূতন বাজার থানার ভূমিকা নিয়ে প্রশ্ণ উঠতে শুরু করেছে৷ কারণ মারপিটের ঘটনা থানাকে জানানো হলেও পুলিশ বাবুদের কোন হেলদোল নেই৷ এমনকি হাসপাতালে গিয়ে আহত ব্যক্তির সাথে কথা বলা প্রয়োজন বলে মনে করেননি নূতনবাজার থানার পুলিশবাবুরা৷
প্রকাশ্যে দুর্বৃত্তের হামলায় গুরুতর জখম এক ব্যাক্তি
Releated Posts
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…
সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের
আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…


















