News Flash

  • Home
  • Uncategorized
  • পাঠানকোট হামলার সঙ্গে পাক যোগ স্পষ্ট, দাবি ওয়েস্টার্ন কমান্ডের জেনারেলর
Image

পাঠানকোট হামলার সঙ্গে পাক যোগ স্পষ্ট, দাবি ওয়েস্টার্ন কমান্ডের জেনারেলর

KJSINGHনয়াদিল্লি, ২০ ফেব্রুয়ারি (হি.স.): পঞ্জাবের পাঠানকোটে বায়ুসেনা ঘাঁটিতে হামলার সঙ্গে প্রত্যক্ষ যোগ রয়েছে পাকিস্তানের| এমনই দাবি করলেন ওয়েস্টার্ন কমান্ডের জেনারেল কে জি সিং| তঁার কথায়, `পাঠানকোটে হামলার সঙ্গে পাকিস্তানের স্পষ্ট যোগ রয়েছে| পাঠানকোটের মতো আরও হামলা হতে পারে|’ কেন্দ্রীয় গোয়েন্দাদের কাছে তার সুস্পষ্ট তথ্য রয়েছে বলেও সতর্ক করে দিয়েছেন কে জি সিং|
অন্যদিকে, পাঠানকোট বায়ুসেনা ঘাঁটির কম্যান্ডিং অফিসারকে সরিয়ে দিল বায়ুসেনা| পাঠানকোটে বায়ুসেনা ঘাঁটিতে ভারী অস্ত্রশস্ত্রে সজ্জিত পাক জঙ্গিদের হামলার দু’মাস কাটতে না কাটতেই সেখানকার কম্যান্ডিং অফিসার জে এস ধামুনকে সরিয়ে দিল বায়ুসেনা| বায়ুসেনা সূত্রের খবর, সেনার আনম্যানড এরিয়াল ভেহিক্যাল (ইউএভি) বা ড্রোনে মাত্র চার জঙ্গির গতিবিধি ধরা পড়েছিল বাকি দুই জঙ্গির কোনও খোঁজ মেলেনি| এয়ার কমান্ডার জে এস ধামুনকে বদলি করা হয়েছে বায়ুসেনার সদর ঘাঁটিতে| তাঁর বদলিকে `রুটিনমাফিক’ বলে দাবি করেছেন সেনার মুখপাত্র| তাঁর জায়গায় স্থলাভিষিক্ত হচ্ছেন এয়ার কমান্ডার অনুজ মিশ্র| এখনও পাঠানকোট হামলায় সাত জওয়ান ও নিরাপত্তারক্ষীর মৃতু্যর তদন্ত চলছে| দেশের অন্যতম সুরক্ষিত বায়ুসেনা ঘাঁটিতে কী করে জঙ্গিরা ঢুকে নারকীয় হত্যালীলা চালালো, তার সমাধান এখনও হয়নি| ভারতীয় সেনার অন্দরের কেউ ওই হামলার সঙ্গে যুক্ত কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে|

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top