News Flash

  • Home
  • Uncategorized
  • আদালত চত্বরে প্রহৃত কানহাইয়া, আক্রান্ত সংবাদমাধ্যমও
Image

আদালত চত্বরে প্রহৃত কানহাইয়া, আক্রান্ত সংবাদমাধ্যমও

Kanhaia Kumarনয়াদিল্লি, ১৭ ফেব্রুয়ারি (হি.স.): জেএনইউ ইসু্যতে উত্তাল জাতীয় রাজনীতি| এই আবহের মধ্যেই ফের আক্রান্ত দেশদ্রোহিতার অভিযোগে ধৃত ছাত্র নেতা কানহাইয়া কুমার| খবর সংগ্রহ করতে গিয়ে আক্রন্ত হলেন সাংবাদিকরাও| অভিযোগের তির আইনজীবীদের দিকে| ঘটনাস্থল দিল্লির পাতিয়ালা হাউস কোর্ট চত্বর| গোটা ঘটনায় নিরব দর্শকের ভূমিকা পালন করতে দেখা গেল দিল্লি পুলিশ এবং সিআরপিএফকে|
গত সোমবারের মতো বুধবারও রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে ধৃত ছাত্র নেতা কানহাইয়া কুমারের শুনানির আগে আদালত চত্বরে খবর সংগ্রহ করতে যাওয়া সাংবাদিকদের উপর চড়াও হয় একদল `অসভ্য’ আইনজীবী| রেহাই পায়নি কানহাইয়া কুমারও| সুপ্রিম কোর্টের নির্দেশকে কার্যত বুড়ো আঙুল দেখিয়ে বুধবারও আদালতের বাইরের চত্বর রণক্ষেত্রের চেহারা নিল| বিক্রম চৌহান নামে এক আইনজীবী জানান, `পাকিস্তান জিন্দাবাদ বলায় সংবাদ মাধ্যম সবাইকে হিরো বানিয়ে দিল| আর আমরা তার প্রতিবাদ করায় গুন্ডা হয়ে গেলাম|’

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top