News Flash

  • Home
  • Uncategorized
  • এত তাড়াতাড়ি নাক গলাবে না আদালত, জেএনইউ-র ঘটনায় এনআইএ তদন্তের দাবি খারিজ দিল্লি হাইকোর্টে
Image

এত তাড়াতাড়ি নাক গলাবে না আদালত, জেএনইউ-র ঘটনায় এনআইএ তদন্তের দাবি খারিজ দিল্লি হাইকোর্টে

delhi high courtনয়াদিল্লি, ১৬ ফেব্রুয়ারি (হি.স.): জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় (জেএইউ)-এর ঘটনার তদন্তভার জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)-র হাতে তুলে দেওয়ার দাবি উঠেছিল| সেই দাবির সপক্ষে জমা পড়া আবেদন মঙ্গলবার খারিজ করে দিয়েছে দিল্লি হাইকোর্ট| আদালত জানিয়েছে, এত তাড়াতাড়ি জাতীয় তদন্তকারী সংস্থাকে তদন্তের দায়িত্ব দেওয়ার প্রয়োজন নেই| কাজেই দেশদ্রোহিতার অভিযোগে ধৃত জেএনইউ ছাত্র সংসদের সভাপতি কানহাইয়া কুমারের মামলার তদন্তভার আপাততত দিল্লি পুলিশের হাতেই থাকছে|
দিল্লি পুলিশ ঘটনার যথাযথ তদন্ত করছে না, এই অভিযোগে গোটা ঘটনার তদন্তভার এনআইএ-র হাতে তুলে দেওয়ার আবেদন জানিয়ে দিল্লি হাইকোর্টে এক জনস্বার্থ মামলা করেন আইনজীবী রঞ্জনা অগ্নিহোত্রি| শুধু এনআইএ নয়, বিচারবিভাগীয় তদন্তের দাবিও জানানো হয় ওই আবেদনে| তারই শুনানিতে দিল্লি হাইকোর্টের বিচারপতি বলেছেন, `আবেদনকারী এখনও সরকারের কাছে কোনও আবেদন জানাননি| আর এখনও ওই ঘটনার এনআইএ তদন্তের প্রয়োজন নেই| আমার বিশ্বাস দিল্লি পুলিশ সবদিক খতিয়ে দেখেই তদন্ত করবে| এত তাড়াতাড়ি আদালত এ ব্যাপারে নাক গলাবে না|’ উল্লেখ্য, সোমবারই ধৃত কানহাইয়া কুমারকে আরও দু’দিন পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে পাটিয়ালা হাউস কোর্ট| দেশদ্রোহিতার অভিযোগে গত শুক্রবার জেএনইউ-এর ওই ছাত্রনেতাকে গ্রেফতার করে পুলিশ|

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top