নয়াদিল্লি, ১৬ ফেব্রুয়ারি (হি.স.): সুষ্ঠু ও অবাধ নির্বাচনের দাবিতে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল তৃণমূলের একটি প্রতিনিধি দল| প্রতিনিধি দলে ছিলেন সাংসদ মুকুল রায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, রত্না দে নাগ-সহ কয়েক জন শীর্ষ নেতৃত্ব| মঙ্গলবার সকাল সাড়ে ১১টা থেকে নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক শুরু হয়|
আগের থেকে রাজ্যের আইনশৃঙ্খলা এখন অনেক ভালো| ফলে বিধানসভা নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী দিয়ে বিধানসভা নির্বাচন করার কতটা প্রয়োজন রয়েছে ? বিরোধীদের অভিযোগ কিম্বা কোনও সংবাদমাধ্যমের তথ্যের ভিত্তিতে যেন কোনও সিদ্ধান্ত নেওয়া না হয়| রাজ্যের সাম্প্রতিক পরিস্থিতি খতিয়ে দেখার পরেই যাবতীয় সিদ্ধান্ত নিক নির্বাচন কমিশন| মঙ্গলবার দিল্লিতে নির্বাচন কমিশনের সঙ্গে দেখা করে এমনটাই জানালেন মুকুল রায়ের নেতৃত্বে তৃণমূলের প্রতিনিধি দল|
কমিশনে এই বক্তব্য পেশ করার পাশাপাশি সেখানেই রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরেজমিনে রিপোর্ট পেশ করেন তাঁরা| প্রতিনিধি দলের তরফে কমিশনকে জানানো হয়, গত ৩৪ বছরের বাম জমানার তুলনায় পরিস্থিতি এখন অনেক ভাল হয়েছে| তৃণমূল আসার পর মানুষ ভোটাধিকার ফিরে পেয়েছেন| তাই, সামরিক বাহিনী না আধা সামরিক বাহিনী দিয়ে ভোট করানো হবে, সে বিষয়ে যেন নির্বাচন কমিশনই সিদ্ধান্ত নেয়|
অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দাবিতে কমিশনের দ্বারস্থ তৃণমূল
Releated Posts
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…
সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের
আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…
ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ…


















