নিজস্ব প্রতিনিধি, বিলোনীয়া, ১১ ফেব্রুয়ারি৷৷ রাজ্যে বিভিন্ন চিটফান্ত সংস্থার প্রতারনার পর এবার গরীব মানুষদের আবার ঠকানো শুরু করেছে ভারত সরকারের পোষ্ট অফিসের মত সংস্থা৷ বিলোনীয়া মহকুমার পাইখোনা পোষ্ট অফিসের পোষ্ট মাষ্টার ইনচার্জ বাবুল পাল গত ২৩ জানুয়ারী থেকে গ্রামের অসংখ্য গরীব মানুষের কষ্টার্জিত প্রায় ১৫ লক্ষ টাকা নিয়ে পালিয়ে যান৷ অনেকদিন ধরে মানুষ পোষ্ট অফিস বন্ধ দেখে পাইখোনার হেড অফিস গর্জ্জি পোষ্ট অফিসে যান৷ সেখানে পোষ্ট মাষ্টার সুসময় ভট্টাচার্য্য গ্রাহকদের সহযোগিতার জায়গায় দুর্ব্যবহার করে তাড়িয়ে দেন বলে অভিযোগ৷ অবশেষে প্রায় ২০ দিনের মাথায় গ্রাহকরা বিলোনীয়া থানায় বাবুল পালের বিরুদ্ধে অর্থ গায়েব সহ প্রতারনার মামলা করে৷ ঘটনায় এলাকায় যথেষ্ট উত্তেজনা রয়েছে৷
গ্রাহকদের অর্থ নিয়ে পালাল পোস্ট মাস্টার
Releated Posts
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…
সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের
আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…
ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ…


















