News Flash

  • Home
  • Uncategorized
  • গ্রাহকদের অর্থ নিয়ে পালাল পোস্ট মাস্টার
Image

গ্রাহকদের অর্থ নিয়ে পালাল পোস্ট মাস্টার

thiefনিজস্ব প্রতিনিধি, বিলোনীয়া, ১১ ফেব্রুয়ারি৷৷ রাজ্যে বিভিন্ন চিটফান্ত সংস্থার প্রতারনার পর এবার গরীব মানুষদের আবার ঠকানো শুরু করেছে ভারত সরকারের পোষ্ট অফিসের মত সংস্থা৷ বিলোনীয়া মহকুমার পাইখোনা পোষ্ট অফিসের পোষ্ট মাষ্টার ইনচার্জ বাবুল পাল গত ২৩ জানুয়ারী থেকে গ্রামের অসংখ্য গরীব মানুষের কষ্টার্জিত প্রায় ১৫ লক্ষ টাকা নিয়ে পালিয়ে যান৷ অনেকদিন ধরে মানুষ পোষ্ট অফিস বন্ধ দেখে পাইখোনার হেড অফিস গর্জ্জি পোষ্ট অফিসে যান৷ সেখানে পোষ্ট মাষ্টার সুসময় ভট্টাচার্য্য গ্রাহকদের সহযোগিতার জায়গায় দুর্ব্যবহার করে তাড়িয়ে দেন বলে অভিযোগ৷ অবশেষে প্রায় ২০ দিনের মাথায় গ্রাহকরা বিলোনীয়া থানায় বাবুল পালের বিরুদ্ধে অর্থ গায়েব সহ প্রতারনার মামলা করে৷ ঘটনায় এলাকায় যথেষ্ট উত্তেজনা রয়েছে৷

Releated Posts

কানাডায় পালানোর চেষ্টার সময় গ্রেফতার পাঞ্জাবের গ্যাং-সন্দেহভাজন, দাবি এফবিআইয়ের

ওয়াশিংটন, ১৮ জুলাই (আইএএনএস): পাঞ্জাব-ভিত্তিক একটি আন্তর্জাতিক অপরাধচক্রের সন্দেহভাজন সদস্য নীতিশ কৌশল ওরফে ‘লালা’ কানাডায় পালানোর চেষ্টা করছিলেন…

ByByNews Desk Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026
Scroll to Top