News Flash

  • Home
  • Uncategorized
  • সম্ভবত আফগানিস্তানে গা ঢাকা দিয়েছে মাসুদ আজহার, মন্তব্য পাক প্রশাসনিক কর্তার
Image

সম্ভবত আফগানিস্তানে গা ঢাকা দিয়েছে মাসুদ আজহার, মন্তব্য পাক প্রশাসনিক কর্তার

pakistanইসলামাবাদ, ১১ ফেব্রুয়ারি (হি.স.): পাকিস্তানে নয়, সম্ভবত আফগানিস্তানে গা ঢাকা দিয়েছে পঞ্জাবের পাঠানকোট সন্ত্রাসী হামলার মূল চক্রী মাসুদ আজহার| এমনটাই জানিয়েছেন পাকিস্তান প্রশাসনের এক কর্তা| পাঠানকোট সেনাঘাঁটি হামলায় মাসুদের যোগসাজশের প্রমাণ পেয়ে পাকিস্তানকে জানায় ভারত| তারপর পাক সংবাদ মাধ্যমের একাংশ দাবি করেছিল, জৈশ প্রধান মাসুদকে আটক করা হয়েছে| পরে যদিও পঞ্জাব প্রদেশের এক মন্ত্রী জানান, নিরাপদ হেফাজতে রাখা হয়েছে তাকে|এবার জানা যাচ্ছে, আটক হতে পারে ভয়ে আফগানিস্তানে পালিয়েছে সে| দক্ষিণ পাঞ্জাব প্রদেশের বাহাওয়ালপুরে তার ঘাঁটি| ওই পাক প্রশাসনিক কর্তা জানিয়েছেন, সেখানে তল্লাশি চালিয়েও মাসুদ আজহারকে পাওয়া যায়নি|

Releated Posts

কানাডায় পালানোর চেষ্টার সময় গ্রেফতার পাঞ্জাবের গ্যাং-সন্দেহভাজন, দাবি এফবিআইয়ের

ওয়াশিংটন, ১৮ জুলাই (আইএএনএস): পাঞ্জাব-ভিত্তিক একটি আন্তর্জাতিক অপরাধচক্রের সন্দেহভাজন সদস্য নীতিশ কৌশল ওরফে ‘লালা’ কানাডায় পালানোর চেষ্টা করছিলেন…

ByByNews Desk Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026
Scroll to Top