প্রোটেরিয়া, ১১ ফেব্রুয়ারি (হি.স.) : আসন্ টি-টোয়েন্টি বিশ্বকাপে ফাফ ডু প্লেসিসকে অধিনায়ক রেখে ১৫ জনের দল ঘোষণা করল দক্ষিণ আফ্রিকা| আগামী মার্চে ভারতে অনুষ্ঠিত ষষ্ঠ এই আসরে প্রোটিয়া দলে রাখা হয়েছে প্রিমিয়াম ফাস্ট বোলার ডেল স্টেইনকে| তিনি যদিও চোট সমস্যা থেকে এখনও পুরোপুরি সুস্থ হয়ে ওঠেননি|
স্টেইন দক্ষিণ আফ্রিকা দলের হয়ে সর্বশেষ আটটি টেস্টের মধ্যে মাত্র দুটিতে খেলেছেন| এছাড়া ইংল্যান্ডের বিপক্ষে চলতি ওয়ানডে সিরিজেও নেই তিনি| থাকছেন না টি-২০ সিরিজেও| তবে আসন্ অস্ট্রেলিয়ার বিপক্ষে সংক্ষিপ্ত ফরম্যাটের সিরিজে মাঠে দেখা যেতে পারে তাকে|
দলের ফাস্ট বোলার হিসেবে আরও রাখা হয়েছে কাগিসো রাবাদা ও কাইল অ্যাবোট| এছাড়া পেসার কাম ব্যাটসম্যান হিসেবে রয়েছেন ক্রিস মরিস ও ডেভিড উইসিস| তবে দলে জায়গা হয়নি মর্ণি মরকেল ও অ্যালবি মরকেল ভাইদের|
দক্ষিণ আফ্রিকা দল: ফাফ ডু প্লেসিস (অধিনায়ক), কাইল অ্যাবট, হাশিম আমলা, ফারহান বেহারদিন, কুইন্টন ডি কক, এবি ডি ভিলিয়ার্স, জেপি ডুমিনি, ইমরান তাহির, ডেভিড মিলার, ক্রিস মরিস, অ্যারন পাহানগিসো, কাগিসো রাবাদা, রিলে রুশো, ডেল স্টেইন, ডেভিড উইসিস|
টি-টোয়েন্টি বিশ্বকাপে ফাফ ডু প্লেসিস অধিনায়ক, ১৫ জনের দল ঘোষণা দক্ষিণ আফ্রিকার
Releated Posts
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…
সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের
আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…
ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ…


















