News Flash

  • Home
  • Uncategorized
  • ১৩৩ বছর বয়সে শয্যাশায়ী হয়েও বঞ্চনার বিরুদ্ধে কুরবান আলীর ক্ষোভ আছড়ে পড়েছে
Image

১৩৩ বছর বয়সে শয্যাশায়ী হয়েও বঞ্চনার বিরুদ্ধে কুরবান আলীর ক্ষোভ আছড়ে পড়েছে

Kurban Ali৷৷ মঃ আজির আলী৷৷
কৈলাসহর, ৯ ফেব্রুয়ারি৷৷ সরকারী কাগজেপত্রে ১৩৩ বছর হলেও কুরবান আলী বলেছেন তাঁর বয়স ১৪০ বছর হবে! এই বয়সেও পঞ্চায়েত থেকে বয়স্ক ভাতা ছাড়া তাঁর ভাগ্যে আর কোনও সাহায্য জুটেনি৷ চরম দারিদ্র্যের সঙ্গে লড়াই করে কোনওক্রমে আধপেটা খেয়ে প্রাণ ধরে রেখেছেন৷ সরকারী কাগজে পত্রে বয়েস ১৩৩ বছর হলে এই কুরবান আলী বিশ্বের অন্যতম প্রবীণতম ব্যক্তি হিসেবে চিহ্ণিত হবার কথা৷ অথচ এই কুরবান আলী পড়ে রয়েছেন চরম অবহেলায়, তাঁর জন্ম ভিটে কৈলাসহর মহকুমার গৌরনগর ব্লকের অধীন ফুলবাড়ি কান্দি গ্রাম পঞ্চায়েতে৷ ১৩৩ বছরের কুরবান আলী ফুলবাড়ি কান্দি গ্রামে পৈত্রিক ভিটেতে জন্ম থেকেই আছেন৷ তাঁর কথায় তিনি স্বাধীনতা সংগ্রামে অংশ নিয়েছিলেন৷ কিন্তু, কোনও সরকারী সুযোগ তিনি পাননি৷ গত প্রায় পনের বছর যাবৎ তিনি শয্যাশায়ী, চলৎশক্তিহীন৷ তিনি ছিলেন একজন দিন মজুর৷ তাঁর পাঁচপুত্র রয়েছেন৷ তাঁকে দেখভাল করেন ছোট ছেলে তগিদ আলী৷ দিনমজুরী করেই বাবার সেবা যত্ন করে চলেছেন৷ অভাবের সংসারে পিতার ওষুধ পথ্যও জোগার করা অসম্ভব তগিদের৷ তাঁদের ভাগ্যে ইন্দিরা আবাস যোজনায় একটি ঘরও জুটেনি৷ আর এই অবস্থায় বড়ই অসহায়ভাবে দিন কাটছে কুরবান আলীর৷ তিনি জানিয়েছেন, তিনি স্বাধীনতা আন্দোলনের সময় তাঁর বয়স ছিল চল্লিশ/পঁয়তাল্লিশ বছর৷ কুরবান আলীর এই শারীরিক অবস্থায়, রাজ্য বা কেন্দ্রীয় সরকারের তরফে উপযুক্ত তদন্ত করে তাঁর প্রাপ্য সম্মান দেয়ার ব্যবস্থা করার দাবী উঠেছে৷

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top