News Flash

  • Home
  • Uncategorized
  • বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৯০২টি আসনে জয়ী বামফ্রন্ট
Image

বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৯০২টি আসনে জয়ী বামফ্রন্ট

left front copyনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ ফেব্রুয়ারি৷৷ আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনে বামফ্রন্টের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৯০২টি আসনে জয়ী হয়েছেন৷ এই নির্বাচনে মোট প্রার্থী ৮২০১ জন৷ সোমবার ছিল মনোনয়নপত্র প্রত্যাহারের অন্তিম দিন৷ রাজ্যের ৫২টি ব্লক থেকে সংগৃহীত চূড়ান্ত তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রাজ্য নির্বাচন কমিশনের সচিব এই খবর জানিয়েছেন৷ তিনি জানান, ভিলেজ কমিটি নির্বাচনে বিজেপির ৯৮৩, সিপিআইএমের ৩৬৫৫, সিপিআই’র ১৮, আরএসপির ১৫, ফরোয়ার্ড ব্লকের ৯, কংগ্রেসের ৬০১, আইপিএফটি’র ১৭৩৯, আইএনপিটির ৭৮৪ এবং অন্যান্য ৩৯৭জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন৷ ভিলেজ কমিটির সবকটি আসনে বামফ্রন্ট ছাড়া অন্য কোন রাজনৈতিক দল সবকটি আসনে প্রার্থী দিতে পারেনি৷

Releated Posts

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026

সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের

আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…

ByByReshmi Debnath May 17, 2026

ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ…

ByByReshmi Debnath May 15, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top