নয়াদিল্লী, ৮ ফেব্রুয়ারী৷৷ শিক্ষক প্রশিক্ষণ সংক্রান্ত কর্মসূচীকে প্রাতিষ্ঠানিকিকরণে একটি কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহিত হয়েছে৷ তাতে ত্রিপুরা, রাজস্থান, কর্ণাটক, উত্তরাখন্ড রাজ্যগুলির শিক্ষা সচিব এবং এনসিটিই ও কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠনের আধিকারিকরা থাকবেন৷ কুড়ি সপ্তাহব্যাপী ইন্টারনশিপ প্রোগ্রাম চালানো হবে এবং শেষে সুকলগুলি থেকে মতামত সংগ্রহ করা হবে৷ সোমবার নয়াদিল্লীতে কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী স্মৃতি ইরানীর পৌরহিত্যে বিভিন্ন রাজ্যের শিক্ষামন্ত্রী এবং শিক্ষা সচিবদের নিয়ে আয়োজিত বৈঠকে এই সিদ্ধান্ত গৃহিত হয়েছে৷ সূত্র অনুসারে জানা গিয়েছে, রাজ্যের দাবি মোতাবেক সবকটি জেলায় ডায়েট এবং বি এড চালু করার প্রস্তাব বিবেচনা করা হবে বলে কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী আশ্বাস দিয়েছেন৷ এদিকে প্রতিটি রাজ্যের তরফ থেকে দাবি জানানো হয়েছে শিক্ষক প্রশিক্ষণের ক্ষেত্রে যে সমস্যা তা থেকে উত্তরণে একটি সুনির্দিষ্ট রূপরেখা প্রণয়ন করার জন্য৷
শিক্ষক প্রশিক্ষণে জাতীয় কমিটি গঠনের সিদ্ধান্ত
Releated Posts
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…
সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের
আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…
ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ…


















