News Flash

  • Home
  • Uncategorized
  • ভিলেজ ভোট ঘিরে রাজনৈতিক হিংসায় উত্তপ্ত লেফুঙ্গা
Image

ভিলেজ ভোট ঘিরে রাজনৈতিক হিংসায় উত্তপ্ত লেফুঙ্গা

muder photoনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ ফেব্রুয়ারি৷৷ লেফুঙ্গা ব্লক এলাকার বোধজংনগর এডিসি ভিলেজে প্রাক্ নির্বাচনী সন্ত্রাসের খবর মিলেছে৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র ক্ষোভ বিরাজ করছে৷ সোমবার ছিল এডিসি ভিলেজ কমিটির নির্বাচনের  প্রার্থীদের প্রার্থীপদ প্রত্যাহারের শেষ দিন৷ প্রার্থী পদ প্রত্যাহারের শেষ দিনে রাজ্যের বিভিন্ন স্থান থেকে রাজনৈতিক হিংসাত্মক কার্যকলাপের কিছু কিছু খবরও মিলেছে৷ লেফুঙ্গা ব্লকের বোধজং নগর এডিসি ভিলেজে রাজনৈতিক সন্ত্রাসকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা বিরাজ করছে৷ জানা যায়, লেফুঙ্গা ব্লকের বোধজংনগর এডিসি ভিলেজের দুজন আইপিএফটি প্রার্থীকে বলপূর্বক প্রার্থী পদ প্রত্যাহার করে নেওয়ার জন্য চাপ সৃষ্টি করে শাসক দল সিপিএম৷ আইপিএফটির দুইপ্রার্থী সবিতা দেববর্মা ও গঙ্গা দেববর্মাকে সোমবার সকালেই বিডিওর গাড়ি করে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হয়৷  গাড়িটির নম্বর টিআর০১-এআর-০২৮৭৷ তাদেরকে ব্লক অফিসে এনে প্রার্থী পদ প্রত্যাহার করে নেওয়ার জন্য চাপ সৃষ্টি করা হয়৷ প্রার্থীপদ প্রত্যাহারের জন্য তাদেরকে নানা প্রলোভন এবং ভয়ভীতিও দেখানো হয়৷ ঐ দুই প্রার্থী হলেন সবিতা দেববর্মা ও গঙ্গা দেববর্মা৷ আইপিএফটির অভিযোগ শাসক দল সিপিএমের এমডিসি জহর দেববর্মার নেতৃত্বে গতকাল রাতে আইপিএফটি প্রার্থী সবিতা দেববর্মা ও গঙ্গা দেববর্মার বাড়িতে যান৷ তাদের সঙ্গে নির্বাচন সংক্রান্ত বিষয় নিয়ে তারা কথা বলেন৷ শুধু তাই নয়, আজ ভোরে বিডিওর গাড়ি করে তাদেরকে বিডিও অফিসে নিয়ে আসা হয়৷ ভয় দেখিয়ে সোমবার তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিতে বাধ্য করা হয় বলে অভিযোগ৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র রাজনৈতিক উত্তেজনা দেখা দেয়৷ আইপিএফটির সমর্থকরা লেফুঙ্গা ব্লকের সামনে এসে প্রতিবাদ বিক্ষোভে সামিল হন৷  তাদের অভিযোগ শাসক দলের এমডিসি জহর দেববর্মার নেতৃত্বেই এই ঘটনা সংগঠিত করা হয়েছে৷ পক্ষান্তরে এমডিসি জহর দেববর্মা আইপিএফটির এসব অভিযোগ পুরোপুরি খারিজ করে দিয়েছেন৷ সবিতা দেববর্মা এবং গঙ্গা দেববর্মা নিজে থেকেই মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছে বলে তিনি দাবি করেন৷ নির্বাচনে নিশ্চিত পরাজয় জেনেই আইপিএফটি প্রার্থী পদ প্রত্যাহার করে নিয়েছে বলেও অভিযোগ করা হয়েছে৷ অভিযোগ ও পাল্টা অভিযোগকে কেন্দ্র করে ঐ এলাকায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে৷ পুলিশ ও নিরাপত্তা বাহিনী পরিস্থিতির দিকে সতর্কদৃষ্টি রেখে চলেছে৷ রাজ্যের আরো কয়েকটি স্থান থেকে  মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে বেশ কিছু হিংসাত্মক ঘটনার খবর মিলেছে৷

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top